হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনে জেলের জালে দেড়শ কেজির ভোল মাছ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ০৫:২২ অপরাহ্ন

হেলাল উদ্দিন টেকনাফ::

সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে দেড়শ কেজির একটি মাছ ধরা পড়ে । জালে ধরা পড়া মাছটির স্থানীয় নাম বোল মাছ। সেন্টমার্টিন দ্বীপের প্রাসাদ প্যারাডাইস হোটেলের উত্তরের সৈকতে মাছটি ধরা পড়েছে বলে জানান ইউপি সদস্য হাবিব খাঁন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বোল মাছটি রশিদ মাঝির জালে ধরা পড়েছে।

বোল মাছ জেলেদের জালে ধরা পড়লেও, এখানে এত বড় মাছ ধরা পড়ে না। এই বিরল প্রজাতির মাছ সবসময় পাওয়া যায়না।

সেন্টমার্টিন ইউপি সদস্য হাবিব খাঁন বলেন, দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা রশিদ মাঝির মালিকানাধীন জাল সকালে সমুদ্রে ফেলা হয়। ঘণ্টাখানেক যেতে না যেতেই ছোট মাছের সঙ্গে এই বড় মাছটি জালে ধরা পড়ে। জেলেরা সাগর থেকে মাছটি রশি বেঁধে টেনে চরে তুলে আনেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নিয়ে আসেন। ওই সময় মাছটি দেখতে ভিড় জমায় লোকজন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

রশিদ মাঝি বলেন, জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটি ঘাটে নিয়ে আসি। দুই লক্ষ টাকা দাম চেয়েছি। স্থানীয় এক মাছ ব্যবসায়ী পূর্ব পাড়ার মোহাম্মদ ইসমাইলের কাছে মাছটি এক লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
ইসমাইল স্পিডবোট যোগে মাছটি বেশি দামে বিক্রির জন্য টেকনাফ শহরে নিয়ে গেছেন।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটি ‘বোল মাছ’ এর বৈজ্ঞানিক নাম রেয়ামাস বোলা (raiamas-bola)।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় আকার ধারণ করেছে। এসব বড় মাছ গুলো ধরা পড়লে জেলেরা আনন্দ পান। ঠিক তেমনি জেলেরা ভালো দামও পেয়ে থাকেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সেন্টমার্টিনে জেলের জালে দেড়শ কেজির ভোল মাছ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনে জেলের জালে দেড়শ কেজির ভোল মাছ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ০৫:২২ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন টেকনাফ:: সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে দেড়শ কেজির একটি মাছ ধরা পড়ে । জালে ধরা পড়া মাছটির স্থানীয় নাম বোল মাছ। সেন্টমার্টিন দ্বীপের প্রাসাদ প্যারাডাইস হোটেলের উত্তরের সৈকতে মাছটি ধরা পড়েছে বলে জানান ইউপি সদস্য হাবিব খাঁন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বোল মাছটি রশিদ মাঝির জালে ধরা পড়েছে। বোল মাছ জেলেদের জালে ধরা পড়লেও, এখানে এত বড় মাছ ধরা পড়ে না। এই বিরল প্রজাতির মাছ সবসময় পাওয়া যায়না। সেন্টমার্টিন ইউপি সদস্য হাবিব খাঁন বলেন, দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা রশিদ মাঝির মালিকানাধীন জাল সকালে সমুদ্রে ফেলা হয়। ঘণ্টাখানেক যেতে না যেতেই ছোট মাছের সঙ্গে এই বড় মাছটি জালে ধরা পড়ে। জেলেরা সাগর থেকে মাছটি রশি বেঁধে টেনে চরে তুলে আনেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নিয়ে আসেন। ওই সময় মাছটি দেখতে ভিড় জমায় লোকজন। রশিদ মাঝি বলেন, জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটি ঘাটে নিয়ে আসি। দুই লক্ষ টাকা দাম চেয়েছি। স্থানীয় এক মাছ ব্যবসায়ী পূর্ব পাড়ার মোহাম্মদ ইসমাইলের কাছে মাছটি এক লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। ইসমাইল স্পিডবোট যোগে মাছটি বেশি দামে বিক্রির জন্য টেকনাফ শহরে নিয়ে গেছেন। টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটি ‘বোল মাছ’ এর বৈজ্ঞানিক নাম রেয়ামাস বোলা (raiamas-bola)। উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় আকার ধারণ করেছে। এসব বড় মাছ গুলো ধরা পড়লে জেলেরা আনন্দ পান। ঠিক তেমনি জেলেরা ভালো দামও পেয়ে থাকেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×