হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে আড়াই শতাধিক দূর্গত পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দূর্গত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন জালালাবাদে এ ত্রাণ বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা’র নেতৃত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান,সৃষ্ট এ জলাবদ্ধতায় উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জালালাবাদ ইউনিয়নের জনগণ।তিনি শুরু থেকেই নিজ অর্থায়নে সহযোগিতা দেয়ার চেষ্টা করেছেন।আজকে উপজেলা প্রশাসন বড় পরিসরে ত্রাণ সহায়তা দেয়ায় ইউএনও মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান,আড়াই শত দূর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা জানান, জলাবদ্ধতায় উপজেলা জুড়ে যে সব পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পর্যায়ক্রমে সকলকে ত্রাণ সহায়তার আওতায় আনা হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে আড়াই শতাধিক দূর্গত পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে আড়াই শতাধিক দূর্গত পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দূর্গত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন জালালাবাদে এ ত্রাণ বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা'র নেতৃত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান,সৃষ্ট এ জলাবদ্ধতায় উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জালালাবাদ ইউনিয়নের জনগণ।তিনি শুরু থেকেই নিজ অর্থায়নে সহযোগিতা দেয়ার চেষ্টা করেছেন।আজকে উপজেলা প্রশাসন বড় পরিসরে ত্রাণ সহায়তা দেয়ায় ইউএনও মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান,আড়াই শত দূর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা জানান, জলাবদ্ধতায় উপজেলা জুড়ে যে সব পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পর্যায়ক্রমে সকলকে ত্রাণ সহায়তার আওতায় আনা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×