হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোনাক্ষীর বিয়ে নিয়ে বিক্ষোভের মুখে যা বললেন শত্রুঘ্ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৬ জুন – জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর ধর্ম পরিবর্তন নিয়ে তৈরি হয় বিতর্ক।

কারণ, সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও স্বামী মুসলিম। তবে হিন্দু বা মুসলিম কোনো রীতি মেনে নয়, আইনিভাবে বিয়ে করেছেন সোনাক্ষী-জাহির। এবার মেয়ের বিয়ে নিয়ে বিক্ষোভ করায় কড়া জবাব দিলেন অভিনেত্রীর বাবা বলিউড অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা।

সোনাক্ষী-জাহিরের বিয়ের পর থেকেই পাটনায় একটি গোষ্ঠী ‘লাভ জিহাদ’বলে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন। তিনি মনে করেন, তার মেয়ে যাকে ভালোবেসেছে, তাকে বিয়ে করে কোনো অন্যায় করেনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

শত্রুঘ্ন বলেন, ‘আমার মেয়ে কোনো অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করছে! একে লাভ জিহাদ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত! নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে!’

সোনাক্ষীর বিয়ে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাটনার শিব ভবানী সেনা। রীতিমতো বিক্ষোভ দেখানো হয়েছে পাটনা শহরে। তিনি অভিনেত্রীর বিয়েকে ‘লাভ জিহাদ’-বলে আখ্যায়িত করেছেন।

এদিকে সোনাক্ষীর বিয়ে নিয়ে নেটদুনিয়ার একাংশও ক্ষুব্ধ। নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী পোস্ট করা মাত্রই তাতে কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় বয়ে যায় নিন্দুকদের। তারপরই বিয়ের পোস্টের কমেন্টসবক্স বন্ধ করে দেন সোনাক্ষী-জাহির।

আইএ/ ২৬ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সোনাক্ষীর বিয়ে নিয়ে বিক্ষোভের মুখে যা বললেন শত্রুঘ্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোনাক্ষীর বিয়ে নিয়ে বিক্ষোভের মুখে যা বললেন শত্রুঘ্ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৬ জুন – জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর ধর্ম পরিবর্তন নিয়ে তৈরি হয় বিতর্ক।কারণ, সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও স্বামী মুসলিম। তবে হিন্দু বা মুসলিম কোনো রীতি মেনে নয়, আইনিভাবে বিয়ে করেছেন সোনাক্ষী-জাহির। এবার মেয়ের বিয়ে নিয়ে বিক্ষোভ করায় কড়া জবাব দিলেন অভিনেত্রীর বাবা বলিউড অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা।সোনাক্ষী-জাহিরের বিয়ের পর থেকেই পাটনায় একটি গোষ্ঠী ‘লাভ জিহাদ’বলে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন। তিনি মনে করেন, তার মেয়ে যাকে ভালোবেসেছে, তাকে বিয়ে করে কোনো অন্যায় করেনি।শত্রুঘ্ন বলেন, ‘আমার মেয়ে কোনো অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করছে! একে লাভ জিহাদ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত! নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে!’সোনাক্ষীর বিয়ে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাটনার শিব ভবানী সেনা। রীতিমতো বিক্ষোভ দেখানো হয়েছে পাটনা শহরে। তিনি অভিনেত্রীর বিয়েকে ‘লাভ জিহাদ’-বলে আখ্যায়িত করেছেন।এদিকে সোনাক্ষীর বিয়ে নিয়ে নেটদুনিয়ার একাংশও ক্ষুব্ধ। নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী পোস্ট করা মাত্রই তাতে কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় বয়ে যায় নিন্দুকদের। তারপরই বিয়ের পোস্টের কমেন্টসবক্স বন্ধ করে দেন সোনাক্ষী-জাহির।আইএ/ ২৬ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×