হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদিতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন বাহিনীর ৫টি যুদ্ধবিমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন


রিয়াদ, ১৪ মার্চ – যুদ্ধ শুরুর পর গত ১৪ দিনে ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেইসে থাকা এই পাঁচটি উড়োজাহাজই রিফুয়েলিং বিমান। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গত কয়েক দিনে এগুলো ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। উড়োজাহাজগুলো মেরামত করে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে জানানো হয়েছে। এই পাঁচ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্যদিকে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি ১৩৫ রিফুয়েলিং যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। চালক ও সহচালকসহ বিমানটিতে মোট ছয়জন ক্রু ছিলেন। এর মধ্যে চারজন নিহত হয়েছেন এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং বিমান ব্যবহার করা হয়।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। কোনো সমঝোতা ছাড়াই এই সংলাপ শেষ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক বাহিনী অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামের সামরিক অভিযান শুরু করে।

এসব হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের এই হামলা এখনও অব্যাহত রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদিতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন বাহিনীর ৫টি যুদ্ধবিমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদিতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন বাহিনীর ৫টি যুদ্ধবিমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১৪ মার্চ – যুদ্ধ শুরুর পর গত ১৪ দিনে ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।কর্মকর্তারা জানান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেইসে থাকা এই পাঁচটি উড়োজাহাজই রিফুয়েলিং বিমান। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গত কয়েক দিনে এগুলো ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। উড়োজাহাজগুলো মেরামত করে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে জানানো হয়েছে। এই পাঁচ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।অন্যদিকে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি ১৩৫ রিফুয়েলিং যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। চালক ও সহচালকসহ বিমানটিতে মোট ছয়জন ক্রু ছিলেন। এর মধ্যে চারজন নিহত হয়েছেন এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং বিমান ব্যবহার করা হয়।ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। কোনো সমঝোতা ছাড়াই এই সংলাপ শেষ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক বাহিনী অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামের সামরিক অভিযান শুরু করে।এসব হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের এই হামলা এখনও অব্যাহত রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×