হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন- রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিরছড়া গ্যারেজ থলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের হামিরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে সিফাত।
প্রাপ্ত তথ্যে জানা গেছে- তাবুক শহরের একটি প্রাইভেটকারে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে শাকিল ও সিফাতসহ আরও কয়েকজন নিহত হয়েছেন।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক মাসুম দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এখনো তাদের মৃতদেহ কোথায় দাফন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে পরিবারের সুখের আশায় সৌদি আরবে গিয়ে যুবক শাকিল ও সিফাতের মৃত্যতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিরছড়া গ্যারেজ থলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের হামিরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে সিফাত। প্রাপ্ত তথ্যে জানা গেছে- তাবুক শহরের একটি প্রাইভেটকারে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে শাকিল ও সিফাতসহ আরও কয়েকজন নিহত হয়েছেন। রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক মাসুম দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এখনো তাদের মৃতদেহ কোথায় দাফন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। এদিকে পরিবারের সুখের আশায় সৌদি আরবে গিয়ে যুবক শাকিল ও সিফাতের মৃত্যতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×