হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্থানীয় সরকার দিবস মেলার সমাপনী উপলক্ষে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ এর তিনদিন ব্যাপী মেলার সমাপনী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মেলার সমাপনী দিনে মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হন চকরিয়া উপজেলা পরিষদ একাদশ বনাম ও ইউনিয়ন পরিষদ একাদশ। টুর্নামেন্টে দুইদল ১-১ গোলে যৌথভাবে বিজয়ী হয়েছেন।

ম্যাচ শেষে স্টেডিয়াম মাঠে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ফুটবল টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়ত হোসেন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুল আবছার, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রীতি ফুটবল ম্যাচের আগে আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া চকরিয়া উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় জার্সি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

স্থানীয় সরকার দিবস মেলার সমাপনী উপলক্ষে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্থানীয় সরকার দিবস মেলার সমাপনী উপলক্ষে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ এর তিনদিন ব্যাপী মেলার সমাপনী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মেলার সমাপনী দিনে মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হন চকরিয়া উপজেলা পরিষদ একাদশ বনাম ও ইউনিয়ন পরিষদ একাদশ। টুর্নামেন্টে দুইদল ১-১ গোলে যৌথভাবে বিজয়ী হয়েছেন। ম্যাচ শেষে স্টেডিয়াম মাঠে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ফুটবল টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়ত হোসেন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুল আবছার, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচের আগে আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া চকরিয়া উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় জার্সি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×