হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বজন হারালেন কঙ্গনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১১ নভেম্বর – অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত এখন পুরোদস্তর নেত্রী। মাসখানেক হলো পথচলা শুরু করেছেন ভারতের একজন সংসদ সদস্য হিসেবে। সিনেমার চেয়ে রাজকার্যেই সময় যাচ্ছে বেশি। এরইমধ্যে এলো মন খারাপ করা খবর।

কঙ্গনার দাদি ইন্দ্রাণী ঠাকুর মারা গেছেন। ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। গতকাল শনিবার রাতে তিনি মারা যান। কাছের মানুষ হারিয়ে শোকার্ত কঙ্গনা। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।

লিখেছেন, ‘কাল রাতে আমার দিদা গত হয়েছেন। শোকে বিহ্বল গোটা পরিবার। তিনি ছিলেন এক অসাধারণ নারী। আমার দিদার পাঁচ সন্তানই ছিল তার মূল সম্পদ। দাদুর খুব একটা অর্থস্বচ্ছ্বলতা না থাকা সত্ত্বেও সন্তানেরা যাতে ভালোভাবে মানুষ হন, সেদিকে খেয়াল রেখেছেন। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার দিকে নজর দিয়েছিলেন। সেইসময়ও দিদার মেয়েরা সরকারি চাকরি পেয়েছিলেন। প্রত্যেক সন্তান ছিল তার গর্ব।’

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

অভিনেত্রী আরো লেখেন, ‘আমার দিদা এতটাই স্বাস্থ্যবান ও প্রাণবন্ত ছিলেন যে, একশো বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও নিজের সমস্ত কাজ তিনি নিজেই করতেন। দিন কয়েক আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। যার ফলে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। আমাদের সকলের অনুপ্রেরণা তিনি। আজীবন থাকবেন আমাদের মধ্যেই।’

আইএ/ ১১ নভেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::স্বজন হারালেন কঙ্গনা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

স্বজন হারালেন কঙ্গনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বজন হারালেন কঙ্গনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১১ নভেম্বর – অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত এখন পুরোদস্তর নেত্রী। মাসখানেক হলো পথচলা শুরু করেছেন ভারতের একজন সংসদ সদস্য হিসেবে। সিনেমার চেয়ে রাজকার্যেই সময় যাচ্ছে বেশি। এরইমধ্যে এলো মন খারাপ করা খবর। কঙ্গনার দাদি ইন্দ্রাণী ঠাকুর মারা গেছেন। ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। গতকাল শনিবার রাতে তিনি মারা যান। কাছের মানুষ হারিয়ে শোকার্ত কঙ্গনা। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন। লিখেছেন, ‘কাল রাতে আমার দিদা গত হয়েছেন। শোকে বিহ্বল গোটা পরিবার। তিনি ছিলেন এক অসাধারণ নারী। আমার দিদার পাঁচ সন্তানই ছিল তার মূল সম্পদ। দাদুর খুব একটা অর্থস্বচ্ছ্বলতা না থাকা সত্ত্বেও সন্তানেরা যাতে ভালোভাবে মানুষ হন, সেদিকে খেয়াল রেখেছেন। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার দিকে নজর দিয়েছিলেন। সেইসময়ও দিদার মেয়েরা সরকারি চাকরি পেয়েছিলেন। প্রত্যেক সন্তান ছিল তার গর্ব।’ অভিনেত্রী আরো লেখেন, ‘আমার দিদা এতটাই স্বাস্থ্যবান ও প্রাণবন্ত ছিলেন যে, একশো বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও নিজের সমস্ত কাজ তিনি নিজেই করতেন। দিন কয়েক আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। যার ফলে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। আমাদের সকলের অনুপ্রেরণা তিনি। আজীবন থাকবেন আমাদের মধ্যেই।’ আইএ/ ১১ নভেম্বর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::স্বজন হারালেন কঙ্গনা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×