হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’ – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৫ ডিসেম্বর – ২০০ কোটির ঘরে পা রাখবেন শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’। বড়দিনের সপ্তাহান্তে খেলাটাই ঘুরিয়ে দিলেন শাহরুখ । চার দিনে এক লাফে ৪৯.৬৭ শতাংশ ব্যবসা বাড়িয়ে ১০৬.৪৩ কোটি টাকার আয় করে ফেলেছে ‘ডাঙ্কি’।

রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার কন্টেন্টই আসল কিং। বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি ‘ডাঙ্কি’ বর্তমান সময়ে যা বেশ প্রাসঙ্গিক, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। আর ঠিক সেই কারণেই রোববার রাষ্ট্রপতি ভবনেও দেখানো হয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। আর ঠিক সেইদিনই গোটা বিশ্বে ১৯৮ কোটির ব্যবসা করার রিপোর্ট মিলেছে। বড়দিনে যে এই সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

সিনে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার দেয়া রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র রোববার (২৪ ডিসেম্বর) ৩১ কোটি টাকার ব্যবসা করেছে ‘ডাঙ্কি’। আর সেদিন বিকেলেই বাদশার দরবারে হাজির হয়েছিলেন ভক্তরা। হাতে লেখা ‘ডাঙ্কি’ প্ল্যাকার্ড। শাহরুখ-শাহরুখ চিৎকার অনুরাগীদের উচ্ছ্বাসের সাক্ষী হতে মান্নাতের বারান্দায় উঠে এলেন ‘কিং খান’। পরনে ডেনিম ব্লু ক্যাজুয়াল শার্ট আর জিনস প্যান্ট। চোখে সানগ্লাস। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে চুমু ছুঁড়ে, প্রণাম জানিয়ে, দুহাত প্রসারিত করে সিগনেচার পোজে ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল শাহরুখ খানকে।

আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’ – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’ – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৫ ডিসেম্বর – ২০০ কোটির ঘরে পা রাখবেন শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’। বড়দিনের সপ্তাহান্তে খেলাটাই ঘুরিয়ে দিলেন শাহরুখ । চার দিনে এক লাফে ৪৯.৬৭ শতাংশ ব্যবসা বাড়িয়ে ১০৬.৪৩ কোটি টাকার আয় করে ফেলেছে ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার কন্টেন্টই আসল কিং। বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি ‘ডাঙ্কি’ বর্তমান সময়ে যা বেশ প্রাসঙ্গিক, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। আর ঠিক সেই কারণেই রোববার রাষ্ট্রপতি ভবনেও দেখানো হয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। আর ঠিক সেইদিনই গোটা বিশ্বে ১৯৮ কোটির ব্যবসা করার রিপোর্ট মিলেছে। বড়দিনে যে এই সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। সিনে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার দেয়া রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র রোববার (২৪ ডিসেম্বর) ৩১ কোটি টাকার ব্যবসা করেছে ‘ডাঙ্কি’। আর সেদিন বিকেলেই বাদশার দরবারে হাজির হয়েছিলেন ভক্তরা। হাতে লেখা ‘ডাঙ্কি’ প্ল্যাকার্ড। শাহরুখ-শাহরুখ চিৎকার অনুরাগীদের উচ্ছ্বাসের সাক্ষী হতে মান্নাতের বারান্দায় উঠে এলেন ‘কিং খান’। পরনে ডেনিম ব্লু ক্যাজুয়াল শার্ট আর জিনস প্যান্ট। চোখে সানগ্লাস। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে চুমু ছুঁড়ে, প্রণাম জানিয়ে, দুহাত প্রসারিত করে সিগনেচার পোজে ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল শাহরুখ খানকে। আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×