হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও ডায়াগনস্টিক সেবার মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই দেশের মানুষ স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন দেখতে পাবেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, সেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার মানোন্নয়নেও কাজ চলছে। সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলোর এখনো সংবিধি প্রণয়ন হয়নি। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট চিহ্নিত করে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেসরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান ও ব্যয় নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভর্তির খরচ যৌক্তিক পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে শিক্ষার পরিবেশ ও সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যা দেশের ভাবমূর্তি ও রাজস্ব বাড়াতে সহায়ক হবে।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও ডায়াগনস্টিক সেবার মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই দেশের মানুষ স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন দেখতে পাবেন।এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, সেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার মানোন্নয়নেও কাজ চলছে। সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলোর এখনো সংবিধি প্রণয়ন হয়নি। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট চিহ্নিত করে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।বেসরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান ও ব্যয় নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভর্তির খরচ যৌক্তিক পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে শিক্ষার পরিবেশ ও সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যা দেশের ভাবমূর্তি ও রাজস্ব বাড়াতে সহায়ক হবে।এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×