হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্যামসাং সিইও হান জং-হি আর নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন




সিউল, ২৫ মার্চ – স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

হান ২০২২ সাল থেকে স্যামসাংয়ের ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন, যেখানে মোবাইল ফোন, টেলিভিশন এবং গৃহস্থালি যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তার আকস্মিক মৃত্যু দক্ষিণ কোরিয়ার করপোরেট জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। সাম্প্রতিক দিনগুলোতে তিনি সুস্থ ছিলেন বলেই মনে করা হচ্ছিল। গত সপ্তাহে তিনি দক্ষিণ কোরিয়ার সুওনে স্যামসাংয়ের বার্ষিক সাধারণ শেয়ারহোল্ডার সভা পরিচালনা করেছিলেন।

স্যামসাং এক বিবৃতিতে বলেছে, এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। ভাইস চেয়ারম্যান হান ১৯৮৮ সালে স্যামসাংয়ে যোগ দিয়েছিলেন এবং দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে স্যামসাংয়ের টিভি ব্যবসাকে বৈশ্বিক শীর্ষস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ডিএক্স বিভাগ এবং ডিজিটাল অ্যাপ্লায়েন্স ব্যবসার প্রধান হিসেবেও কোম্পানির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির মধ্যেও।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্যামসাং সিইও হান জং-হি আর নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্যামসাং সিইও হান জং-হি আর নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিউল, ২৫ মার্চ – স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।হান ২০২২ সাল থেকে স্যামসাংয়ের ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন, যেখানে মোবাইল ফোন, টেলিভিশন এবং গৃহস্থালি যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে।তার আকস্মিক মৃত্যু দক্ষিণ কোরিয়ার করপোরেট জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। সাম্প্রতিক দিনগুলোতে তিনি সুস্থ ছিলেন বলেই মনে করা হচ্ছিল। গত সপ্তাহে তিনি দক্ষিণ কোরিয়ার সুওনে স্যামসাংয়ের বার্ষিক সাধারণ শেয়ারহোল্ডার সভা পরিচালনা করেছিলেন।স্যামসাং এক বিবৃতিতে বলেছে, এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। ভাইস চেয়ারম্যান হান ১৯৮৮ সালে স্যামসাংয়ে যোগ দিয়েছিলেন এবং দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে স্যামসাংয়ের টিভি ব্যবসাকে বৈশ্বিক শীর্ষস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।বিবৃতিতে আরও বলা হয়, তিনি ডিএক্স বিভাগ এবং ডিজিটাল অ্যাপ্লায়েন্স ব্যবসার প্রধান হিসেবেও কোম্পানির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির মধ্যেও।সূত্র: জাগো নিউজআইএ/ ২৫ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×