হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালিতে আটকা ৯ জাহাজ, অনিশ্চয়তায় ১৪৬ বাংলাদেশি নাবিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ মার্চ – হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হলেও বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলো এখনও লাল ঝুঁকি বা রেড জোন অতিক্রম করতে পারছে না। বর্তমানে এই ঝুঁকিপূর্ণ এলাকায় চারটি বাংলাদেশি জাহাজ অবস্থান করছে, যেগুলোর সব নাবিক ও ক্রু বাংলাদেশি নাগরিক। এছাড়া ওই এলাকায় থাকা আরও পাঁচটি বিদেশি জাহাজেও বেশ কয়েকজন বাংলাদেশি নাবিক কাজ করছেন। সব মিলিয়ে মোট ৯টি জাহাজে ১৪৬ জন বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসি এই জলপথ নিরাপদ করার লক্ষ্যে পাঁচ দিন আগে নৌপরিবহন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট এবং যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যতীত অন্যান্য দেশের জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তা সত্ত্বেও বাংলাদেশি জাহাজগুলো এই প্রণালি পার হতে ব্যর্থ হচ্ছে।

পূর্বনির্ধারিত বুকিং থাকা লিব্রেথা, ওয়াবি আলসেল এবং বিএসসির নিজস্ব জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছে না। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজগুলো নিরাপদে পার করার জন্য জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসে চট্টগ্রাম বন্দরে ১৬টি জ্বালানি তেল এবং ৯টি এলএনজি বহনকারী জাহাজ পৌঁছানোর কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে মাত্র ১০টি তেলের জাহাজ এবং ৪টি এলএনজি জাহাজ পৌঁছাতে সক্ষম হয়েছে। আগামী ১৪, ১৮, ২৬ ও ২৭ মার্চ তারিখে আরও চারটি এলএনজি জাহাজের আসার কথা থাকলেও সেগুলোর পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হরমুজ প্রণালিতে আটকা ৯ জাহাজ, অনিশ্চয়তায় ১৪৬ বাংলাদেশি নাবিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালিতে আটকা ৯ জাহাজ, অনিশ্চয়তায় ১৪৬ বাংলাদেশি নাবিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ মার্চ – হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হলেও বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলো এখনও লাল ঝুঁকি বা রেড জোন অতিক্রম করতে পারছে না। বর্তমানে এই ঝুঁকিপূর্ণ এলাকায় চারটি বাংলাদেশি জাহাজ অবস্থান করছে, যেগুলোর সব নাবিক ও ক্রু বাংলাদেশি নাগরিক। এছাড়া ওই এলাকায় থাকা আরও পাঁচটি বিদেশি জাহাজেও বেশ কয়েকজন বাংলাদেশি নাবিক কাজ করছেন। সব মিলিয়ে মোট ৯টি জাহাজে ১৪৬ জন বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন।বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসি এই জলপথ নিরাপদ করার লক্ষ্যে পাঁচ দিন আগে নৌপরিবহন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট এবং যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যতীত অন্যান্য দেশের জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তা সত্ত্বেও বাংলাদেশি জাহাজগুলো এই প্রণালি পার হতে ব্যর্থ হচ্ছে।পূর্বনির্ধারিত বুকিং থাকা লিব্রেথা, ওয়াবি আলসেল এবং বিএসসির নিজস্ব জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছে না। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজগুলো নিরাপদে পার করার জন্য জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।এদিকে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসে চট্টগ্রাম বন্দরে ১৬টি জ্বালানি তেল এবং ৯টি এলএনজি বহনকারী জাহাজ পৌঁছানোর কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে মাত্র ১০টি তেলের জাহাজ এবং ৪টি এলএনজি জাহাজ পৌঁছাতে সক্ষম হয়েছে। আগামী ১৪, ১৮, ২৬ ও ২৭ মার্চ তারিখে আরও চারটি এলএনজি জাহাজের আসার কথা থাকলেও সেগুলোর পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।এনএন/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×