হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শরীরে জ্বর নেই এবং শ্বাসকষ্টের সমস্যাও অনেকাংশে কমে এসেছে। গত দুই দিনে তাঁর স্বাস্থ্যের দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আহ্বান, বাংলাদেশের উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা অব্যাহত রাখুক জাপান

রিজভীর সঙ্গে হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করা তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, রুহুল কবির রিজভী এখন অনেকটাই সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর নিয়মিত চিকিৎসা ও পরিচর্যা চলছে।

শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অসুস্থ এই নেতাকে দেখতে হাসপাতালে যান।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাকও তাকে দেখতে হাসপাতালে উপস্থিত ছিলেন। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে রিজভীর চিকিৎসার খোঁজখবর নেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শরীরে জ্বর নেই এবং শ্বাসকষ্টের সমস্যাও অনেকাংশে কমে এসেছে। গত দুই দিনে তাঁর স্বাস্থ্যের দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।রিজভীর সঙ্গে হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করা তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, রুহুল কবির রিজভী এখন অনেকটাই সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর নিয়মিত চিকিৎসা ও পরিচর্যা চলছে।শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অসুস্থ এই নেতাকে দেখতে হাসপাতালে যান।এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাকও তাকে দেখতে হাসপাতালে উপস্থিত ছিলেন। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে রিজভীর চিকিৎসার খোঁজখবর নেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×