ঢাকা, ২৫ আগস্ট – হাসপাতালে ছয়দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ভাষাসৈনিক আহমদ রফিক। গতকাল সন্ধ্যায় ইস্কাটনের বাসায় ফেরেন তিনি।
আহমদ রফিকের কিডনি-সংক্রান্ত জটিলতা রয়েছে। তার ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত ছিল।
আরও পড়ুন
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
২০০৬ সালে আহমদ রফিকের স্ত্রী মারা যান। এর পর থেকে নিঃসন্তান এই কবি ও লেখক বাসায় একাই থাকেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।
একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমদ রফিক। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ আগস্ট ২০২৫




মন্তব্য করুন