হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতীয় পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে, কমে যাচ্ছে দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন


দিনাজপুর, ০৭ ডিসেম্বর – টানা তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করে।

আজ বিকেলে আমদানিকারক রকি এন্টারপ্রাইজের ৩০ টনের একটি পেঁয়াজের চালান দেশে আসে। আমদানির খবর জানাজানি হতেই মোকামে দাম কমে যায়। ফলে খুচরা বাজারেও দাম কিছুটা কম দেখা গেছে।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর বাজারে কিছুটা স্বস্তি এনেছে।

আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, স্থানীয় শুকনা পেঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ১০০ টাকায় নেমে এসেছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ গতকাল প্রতি কেজি ১০০ টাকা ছিল, আজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। পেঁয়াজ আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) আরও উন্মুক্ত করে দেওয়া হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতীয় পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে, কমে যাচ্ছে দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতীয় পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে, কমে যাচ্ছে দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] দিনাজপুর, ০৭ ডিসেম্বর – টানা তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করে।আজ বিকেলে আমদানিকারক রকি এন্টারপ্রাইজের ৩০ টনের একটি পেঁয়াজের চালান দেশে আসে। আমদানির খবর জানাজানি হতেই মোকামে দাম কমে যায়। ফলে খুচরা বাজারেও দাম কিছুটা কম দেখা গেছে।ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর বাজারে কিছুটা স্বস্তি এনেছে।আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, স্থানীয় শুকনা পেঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ১০০ টাকায় নেমে এসেছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ গতকাল প্রতি কেজি ১০০ টাকা ছিল, আজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। পেঁয়াজ আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) আরও উন্মুক্ত করে দেওয়া হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×