হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হৃদয় খানের সুরে প্রথমবার গান গাইলেন ইমরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন




ঢাকা, ১৮ এপ্রিল – দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানের সুর ও সংগীতে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন গায়ক ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন শিল্পী। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। বিরহ ও প্রেমের সংমিশ্রণে তৈরি এই গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে। বর্তমানে চলচ্চিত্র, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তিনটিতেই তার গাওয়া গান রয়েছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এর মধ্যে প্রিন্স সিনেমার পরী, রাক্ষস সিনেমার শুদ্ধতার প্রেম ও তুমি ছাড়া এবং দম সিনেমার কোথায় পাবো তাহারে গানগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে। স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে এই শিল্পীর। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাবেন ইমরান এবং সেখানে কয়েকদিন অবস্থান শেষে ৭ মে দেশে ফিরবেন। এরপর আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

হৃদয় খানের সুরে প্রথমবার গান গাইলেন ইমরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হৃদয় খানের সুরে প্রথমবার গান গাইলেন ইমরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ এপ্রিল – দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানের সুর ও সংগীতে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন গায়ক ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন শিল্পী। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। বিরহ ও প্রেমের সংমিশ্রণে তৈরি এই গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন।গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে। বর্তমানে চলচ্চিত্র, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তিনটিতেই তার গাওয়া গান রয়েছে।এর মধ্যে প্রিন্স সিনেমার পরী, রাক্ষস সিনেমার শুদ্ধতার প্রেম ও তুমি ছাড়া এবং দম সিনেমার কোথায় পাবো তাহারে গানগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে। স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে এই শিল্পীর। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাবেন ইমরান এবং সেখানে কয়েকদিন অবস্থান শেষে ৭ মে দেশে ফিরবেন। এরপর আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।এস এম/ ১৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×