হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১শ’ কনডমের প্যাকেটে মিলল ৬ হাজার ইয়াবা, নারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ আগস্ট ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ রুজিনা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে ডিএনসির সদস্যরা। রোববার রাতে হোয়াইক্যং ইউপি কানজর পাড়ায় নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

তিনি হোয়াইক্যং ইউপি কানজর পাড়ার জিয়া উদ্দিন প্রকাশ বাবুল শিকদারের স্ত্রী। পলাতক আসামি হলেন, একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে জিয়া উদ্দিন প্রকাশ বাবুল শিকদার (৩৮)।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার সার্বিক দিক-নিদের্শনায় ডিএনসি টেকনাফ বিশেষ জোনের একটি টিম হোয়াইক্যং ইউপি কানজর পাড়ায় জিয়া উদ্দিন বাবুলের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার স্ত্রী রুজিনা আক্তারকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃত রুজিনার দেওয়া তথ্যমতে বসতঘরের দক্ষিণ কক্ষের খাটের ওপর বালিশের কভারের ভেতর থেকে কনডমের আবরণে মোড়ানো ১০০টি প্যাকেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তার সহযোগী স্বামী জিয়া উদ্দিন কৌশলে পালিয়ে যান।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

তিনি আরও জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এ বিষয়ে আটকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

১শ’ কনডমের প্যাকেটে মিলল ৬ হাজার ইয়াবা, নারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১শ’ কনডমের প্যাকেটে মিলল ৬ হাজার ইয়াবা, নারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ রুজিনা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে ডিএনসির সদস্যরা। রোববার রাতে হোয়াইক্যং ইউপি কানজর পাড়ায় নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। তিনি হোয়াইক্যং ইউপি কানজর পাড়ার জিয়া উদ্দিন প্রকাশ বাবুল শিকদারের স্ত্রী। পলাতক আসামি হলেন, একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে জিয়া উদ্দিন প্রকাশ বাবুল শিকদার (৩৮)। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার সার্বিক দিক-নিদের্শনায় ডিএনসি টেকনাফ বিশেষ জোনের একটি টিম হোয়াইক্যং ইউপি কানজর পাড়ায় জিয়া উদ্দিন বাবুলের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার স্ত্রী রুজিনা আক্তারকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃত রুজিনার দেওয়া তথ্যমতে বসতঘরের দক্ষিণ কক্ষের খাটের ওপর বালিশের কভারের ভেতর থেকে কনডমের আবরণে মোড়ানো ১০০টি প্যাকেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তার সহযোগী স্বামী জিয়া উদ্দিন কৌশলে পালিয়ে যান। তিনি আরও জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এ বিষয়ে আটকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×