হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১২ ফেব্রুয়ারির নির্বাচন: শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশায় জনগণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন


ঢাকা, ৮ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে তুলে দেবে, তা নির্ধারণ করবে।

এবারের নির্বাচনে কোন দল বিজয়ী হবে তা নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে, তেমনি বিরোধী দলে কারা থাকবে সেটিও রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে। গণতন্ত্রের স্বার্থে একটি শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের প্রয়োজনীয়তা এবার তীব্রভাবে অনুভূত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় গণতন্ত্রে সরকারি ও বিরোধী দল উভয়ের ভূমিকাই অনস্বীকার্য। বিরোধী দল ছাড়া সংসদ অকার্যকর হয়ে পড়ে এবং সরকার একতরফা বা কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ পায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতির কারণে সরকারের জবাবদিহি ও স্বচ্ছতা বজায় ছিল।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

তবে ২০০৮ সালের পরবর্তী সময় থেকে বিরোধী দলের ক্রমহ্রাসমান ভূমিকা ও ২০১৪ এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছে বলে মনে করেন অনেকে। গত দেড় দশকে শক্তিশালী বিরোধী দলের অভাবে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা থেকে উত্তরণের জন্য জনগণ এবার একটি ভারসাম্যপূর্ণ সংসদ প্রত্যাশা করছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তা বাস্তবায়নে একটি জনমুখী বিরোধী দল থাকা জরুরি। নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, সংসদে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য একটি বলিষ্ঠ কণ্ঠস্বর প্রয়োজন। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়-পরাজয়ের হিসাবের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল গঠনের বিষয়টিও সমান তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

১২ ফেব্রুয়ারির নির্বাচন: শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশায় জনগণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১২ ফেব্রুয়ারির নির্বাচন: শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশায় জনগণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে তুলে দেবে, তা নির্ধারণ করবে।এবারের নির্বাচনে কোন দল বিজয়ী হবে তা নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে, তেমনি বিরোধী দলে কারা থাকবে সেটিও রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে। গণতন্ত্রের স্বার্থে একটি শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের প্রয়োজনীয়তা এবার তীব্রভাবে অনুভূত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় গণতন্ত্রে সরকারি ও বিরোধী দল উভয়ের ভূমিকাই অনস্বীকার্য। বিরোধী দল ছাড়া সংসদ অকার্যকর হয়ে পড়ে এবং সরকার একতরফা বা কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ পায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতির কারণে সরকারের জবাবদিহি ও স্বচ্ছতা বজায় ছিল।তবে ২০০৮ সালের পরবর্তী সময় থেকে বিরোধী দলের ক্রমহ্রাসমান ভূমিকা ও ২০১৪ এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছে বলে মনে করেন অনেকে। গত দেড় দশকে শক্তিশালী বিরোধী দলের অভাবে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা থেকে উত্তরণের জন্য জনগণ এবার একটি ভারসাম্যপূর্ণ সংসদ প্রত্যাশা করছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তা বাস্তবায়নে একটি জনমুখী বিরোধী দল থাকা জরুরি। নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, সংসদে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য একটি বলিষ্ঠ কণ্ঠস্বর প্রয়োজন। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়-পরাজয়ের হিসাবের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল গঠনের বিষয়টিও সমান তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×