হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৫ বছরে বিদেশে গেছেন ১১ লাখ নারী কর্মী, সবচেয়ে বেশি সৌদিতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ জুন ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ জুন – গত ১৫ বছরে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রোববার (২৩ জুন) সংসদে সংরক্ষিত আসনের পারভীন জামানের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আরও পড়ুন

দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী

প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (১১ জুন ২০২৪) ১১ লাখ ১৪ হাজার ৩১২ জন নারী কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। সবচেয়ে বেশি নারী কর্মী গেছেন সৌদি আরবে।

সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। গুরুত্ব বিবেচনায় সরকার অধিক হারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। বেসরকারি খাতকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের অংশ হিসেবে বেসরকারি রিক্রুটিং এজেন্সির অনুকূলে লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। এজেন্সি সমূহ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটির) বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশে কর্মী পাঠাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প ও বিনা খরচে কর্মী প্রেরণ করা হচ্ছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ জুন ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::১৫ বছরে বিদেশে গেছেন ১১ লাখ নারী কর্মী, সবচেয়ে বেশি সৌদিতে first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

১৫ বছরে বিদেশে গেছেন ১১ লাখ নারী কর্মী, সবচেয়ে বেশি সৌদিতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৫ বছরে বিদেশে গেছেন ১১ লাখ নারী কর্মী, সবচেয়ে বেশি সৌদিতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ জুন ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জুন – গত ১৫ বছরে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রোববার (২৩ জুন) সংসদে সংরক্ষিত আসনের পারভীন জামানের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (১১ জুন ২০২৪) ১১ লাখ ১৪ হাজার ৩১২ জন নারী কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। সবচেয়ে বেশি নারী কর্মী গেছেন সৌদি আরবে। সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। গুরুত্ব বিবেচনায় সরকার অধিক হারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। বেসরকারি খাতকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের অংশ হিসেবে বেসরকারি রিক্রুটিং এজেন্সির অনুকূলে লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। এজেন্সি সমূহ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটির) বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশে কর্মী পাঠাচ্ছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প ও বিনা খরচে কর্মী প্রেরণ করা হচ্ছে। সূত্র: জাগো নিউজ আইএ/ ২৩ জুন ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::১৫ বছরে বিদেশে গেছেন ১১ লাখ নারী কর্মী, সবচেয়ে বেশি সৌদিতে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×