হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৯ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের ৪০ হলের ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৯ অক্টোবর – ১৯ পেরিয়ে ২০ বছরে পা রাখল দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করেছিল সিনেপ্লেক্স।

বর্তমানে দেশের ৭টি শাখায় মোট ১৯টি হল আছে সিনেপ্লেক্সের। আগামী বছরের মধ্যে হল সংখ্যা ৪০ এ দাঁড়াবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সিনেপ্লেক্সের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেল বলেন, ‘আমাদের টার্গেট সারাদেশে আমাদের ১০০টি হল থাকবে। ১৯ বছরে এর সংখ্যা ২০টির মতো হয়েছে। আরেকটু বেশি হতে পারত। কোভিডের কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। তবে আশা করছি ২০২৪ সাল নাগাদ আমাদের ৪০টি হল চালু থাকবে।’

স্টার সিনেপ্লেক্সের পরবর্তী শাখাগুলো ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও বগুড়ায় হচ্ছে বলে জানান তিনি। এ ৪ শাখায় ১২টি পর্দা থাকবে।

এছাড়া চট্টগ্রামে আরও ৩টি হল বাড়ানোর পরিকল্পনা আছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের।

মাহবুবুর রহমান রুহেল বলেন, ‘আমি চাই বেশি বেশি বাংলা সিনেমা চালাতে। আমাদের এ বছরই প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা ভালো গিয়েছে। কিন্তু বছরে ৩-৪টি বাংলা সিনেমা দিয়ে হবে না। আমাদের দরকার কমপক্ষে ১০টি ভালো ও ব্যবসা দিতে পারবে এমন বাংলা সিনেমা।’

‘নতুন শাখাগুলো আরও অত্যাধুনিক প্রযুক্তির প্রজেকশন সিস্টেম নিয়ে আসবে স্টার সিনেপ্লেক্সে। একইসঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সিনেমা হলের মতো লাইভ এন্টারটেইনমেন্ট অপেরা কিংবা টেইলর সুইফটের কনসার্ট ইত্যাদি দেখানোর ব্যবস্থা করার ইচ্ছা আছে,’ যোগ করেন তিনি।

দেশীয় সিনেমাকে উৎসাহ দিতে ‘অন্তর্জাল’, ‘প্রহেলিকা’ ও ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমাকে বিশেষ সম্মাননা দেয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

আইএ/ ০৯ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

১৯ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের ৪০ হলের ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৯ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের ৪০ হলের ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ অক্টোবর – ১৯ পেরিয়ে ২০ বছরে পা রাখল দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করেছিল সিনেপ্লেক্স। বর্তমানে দেশের ৭টি শাখায় মোট ১৯টি হল আছে সিনেপ্লেক্সের। আগামী বছরের মধ্যে হল সংখ্যা ৪০ এ দাঁড়াবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিনেপ্লেক্সের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেল বলেন, ‘আমাদের টার্গেট সারাদেশে আমাদের ১০০টি হল থাকবে। ১৯ বছরে এর সংখ্যা ২০টির মতো হয়েছে। আরেকটু বেশি হতে পারত। কোভিডের কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। তবে আশা করছি ২০২৪ সাল নাগাদ আমাদের ৪০টি হল চালু থাকবে।’ স্টার সিনেপ্লেক্সের পরবর্তী শাখাগুলো ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও বগুড়ায় হচ্ছে বলে জানান তিনি। এ ৪ শাখায় ১২টি পর্দা থাকবে। এছাড়া চট্টগ্রামে আরও ৩টি হল বাড়ানোর পরিকল্পনা আছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের। মাহবুবুর রহমান রুহেল বলেন, ‘আমি চাই বেশি বেশি বাংলা সিনেমা চালাতে। আমাদের এ বছরই প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা ভালো গিয়েছে। কিন্তু বছরে ৩-৪টি বাংলা সিনেমা দিয়ে হবে না। আমাদের দরকার কমপক্ষে ১০টি ভালো ও ব্যবসা দিতে পারবে এমন বাংলা সিনেমা।’ ‘নতুন শাখাগুলো আরও অত্যাধুনিক প্রযুক্তির প্রজেকশন সিস্টেম নিয়ে আসবে স্টার সিনেপ্লেক্সে। একইসঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সিনেমা হলের মতো লাইভ এন্টারটেইনমেন্ট অপেরা কিংবা টেইলর সুইফটের কনসার্ট ইত্যাদি দেখানোর ব্যবস্থা করার ইচ্ছা আছে,’ যোগ করেন তিনি। দেশীয় সিনেমাকে উৎসাহ দিতে ‘অন্তর্জাল’, ‘প্রহেলিকা’ ও ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমাকে বিশেষ সম্মাননা দেয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আইএ/ ০৯ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×