হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২৫ সালে বাংলাদেশিদের জন্য ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – সৌদি আরব সরকার ২০২৫ সালে বাংলাদেশিদের জন্য সাড়ে সাত লাখ কাজের ভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে। রবিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বৈঠকে রাষ্ট্রদূত আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনার কথা স্মরণ করেন। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়ার সৌদি আরবে ঐতিহাসিক সফরের কথাও উল্লেখ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য এবং মুসলিম উম্মাহজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীকে কাজের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উভয় দেশের ভূকৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি সহায়তার কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সংকটে সৌদি আরবের মানবিক সহায়তার প্রশংসা করেন। সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০ এর প্রশংসা করেন এবং উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০২৫ সালে বাংলাদেশিদের জন্য ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২৫ সালে বাংলাদেশিদের জন্য ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ফেব্রুয়ারি – সৌদি আরব সরকার ২০২৫ সালে বাংলাদেশিদের জন্য সাড়ে সাত লাখ কাজের ভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে। রবিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বৈঠকে রাষ্ট্রদূত আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনার কথা স্মরণ করেন। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়ার সৌদি আরবে ঐতিহাসিক সফরের কথাও উল্লেখ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য এবং মুসলিম উম্মাহজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীকে কাজের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উভয় দেশের ভূকৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি সহায়তার কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সংকটে সৌদি আরবের মানবিক সহায়তার প্রশংসা করেন। সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০ এর প্রশংসা করেন এবং উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×