হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০ টাকা ঘুষের অভিযোগে ৩০ বছর মামলা, নির্দোষ প্রমাণ হওয়ার পরদিনই মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ অপরাহ্ন


গুজরাট, ৭ ফেব্রুয়ারি – মাত্র ২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দীর্ঘ ৩০ বছর ধরে আইনি লড়াই চালিয়েছেন গুজরাটের পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতি।

অবশেষে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কলঙ্ক মোচনের সেই সুখবর পাওয়ার ঠিক পরদিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ঘটনাটি শুরু হয় ১৯৯৬ সালে যখন বাবুভাই আহমেদাবাদে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়ায় ২০০৪ সালে সেশন আদালত তাকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এই রায়ের বিরুদ্ধে বাবুভাই গুজরাট হাইকোর্টে আপিল করেন। সেই আপিলের রায় পেতে কেটে যায় আরও ২২ বছর। অবশেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট জানায় যে সাক্ষীদের বক্তব্যে গুরুতর অসঙ্গতি রয়েছে এবং রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে আদালত তাকে বেকসুর খালাস দেয়। রায় পাওয়ার পর বাবুভাই মন্তব্য করেছিলেন যে তার জীবনের কলঙ্ক মুছে গেছে এবং এখন মৃত্যু হলেও তার কোনো আক্ষেপ থাকবে না। তার এই কথাই যেন সত্য হলো। আইনজীবী নিতিন গান্ধী জানান যে রায়ের দিন বাবুভাই অত্যন্ত আনন্দিত ছিলেন এবং বকেয়া পাওনা আদায়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু পরদিনই তার আকস্মিক মৃত্যু হয়।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০ টাকা ঘুষের অভিযোগে ৩০ বছর মামলা, নির্দোষ প্রমাণ হওয়ার পরদিনই মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০ টাকা ঘুষের অভিযোগে ৩০ বছর মামলা, নির্দোষ প্রমাণ হওয়ার পরদিনই মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] গুজরাট, ৭ ফেব্রুয়ারি – মাত্র ২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দীর্ঘ ৩০ বছর ধরে আইনি লড়াই চালিয়েছেন গুজরাটের পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতি।অবশেষে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কলঙ্ক মোচনের সেই সুখবর পাওয়ার ঠিক পরদিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ঘটনাটি শুরু হয় ১৯৯৬ সালে যখন বাবুভাই আহমেদাবাদে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়ায় ২০০৪ সালে সেশন আদালত তাকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করে।এই রায়ের বিরুদ্ধে বাবুভাই গুজরাট হাইকোর্টে আপিল করেন। সেই আপিলের রায় পেতে কেটে যায় আরও ২২ বছর। অবশেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট জানায় যে সাক্ষীদের বক্তব্যে গুরুতর অসঙ্গতি রয়েছে এবং রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে আদালত তাকে বেকসুর খালাস দেয়। রায় পাওয়ার পর বাবুভাই মন্তব্য করেছিলেন যে তার জীবনের কলঙ্ক মুছে গেছে এবং এখন মৃত্যু হলেও তার কোনো আক্ষেপ থাকবে না। তার এই কথাই যেন সত্য হলো। আইনজীবী নিতিন গান্ধী জানান যে রায়ের দিন বাবুভাই অত্যন্ত আনন্দিত ছিলেন এবং বকেয়া পাওনা আদায়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু পরদিনই তার আকস্মিক মৃত্যু হয়।এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×