হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২১ ফেব্রুয়ারি থেকে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ মামলা দায়ের করবে।

সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার। ১০০ কিলোমিটার অতিক্রম করলেই দেওয়া হবে মামলা। তিনবারের বেশি মামলা হলে গাড়িগুলো নিষিদ্ধ করা হবে এক্সপ্রেসওয়েতে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খিলক্ষেতে এক্সপ্রেসওয়ের অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফাস্ট ঢাকা লিমিটেড এক্সপ্রেসওয়ের কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন হাসিব হাসান খান (অব:)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা এক্সপ্রেসওয়ের নিরাপদ ব্যবহারে নীতিমালা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ তাই এক্সপ্রেসওয়েতে যান চলাচল নির্ধারিত গতিসীমার মধ্যে রাখতে হবে।

ক্যাপ্টেন হাসিব হাসান খান (অব:) বলেন, ভিডিও নজরদারির মাধ্যমে গতিসীমা রেকর্ড করা হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে মামলা করা হবে। বেপরোয়া গতিতে যান চলাচল করলে এবং একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন শনাক্ত হলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

এছাড়া উন্মুক্ত যান, অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত করে এমন যানবাহন, যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করে এমন খোলা যানবাহন, নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে অনুপযুক্তভাবে সুরক্ষিত পণ্যবাহী যান চলাচল কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করবেন।

এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানো সম্পূর্ণ নিষেধ। কোনো যাত্রীবাহী বাস অথবা অন্য কোনো যানবাহন যদি এক্সপ্রেসওয়েতে যাত্রী নামান তাহলে ওই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা যানবাহন একটির সঙ্গে আরেকটির নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টা টহল অফিসার এবং নিরাপত্তাকর্মী যে কোনো সহযোগিতায় নিয়োজিত থাকবেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২১ ফেব্রুয়ারি থেকে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২১ ফেব্রুয়ারি থেকে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ মামলা দায়ের করবে।সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার। ১০০ কিলোমিটার অতিক্রম করলেই দেওয়া হবে মামলা। তিনবারের বেশি মামলা হলে গাড়িগুলো নিষিদ্ধ করা হবে এক্সপ্রেসওয়েতে।শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খিলক্ষেতে এক্সপ্রেসওয়ের অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফাস্ট ঢাকা লিমিটেড এক্সপ্রেসওয়ের কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন হাসিব হাসান খান (অব:)।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা এক্সপ্রেসওয়ের নিরাপদ ব্যবহারে নীতিমালা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ তাই এক্সপ্রেসওয়েতে যান চলাচল নির্ধারিত গতিসীমার মধ্যে রাখতে হবে।ক্যাপ্টেন হাসিব হাসান খান (অব:) বলেন, ভিডিও নজরদারির মাধ্যমে গতিসীমা রেকর্ড করা হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে মামলা করা হবে। বেপরোয়া গতিতে যান চলাচল করলে এবং একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন শনাক্ত হলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হবে।এছাড়া উন্মুক্ত যান, অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত করে এমন যানবাহন, যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করে এমন খোলা যানবাহন, নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে অনুপযুক্তভাবে সুরক্ষিত পণ্যবাহী যান চলাচল কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করবেন।এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানো সম্পূর্ণ নিষেধ। কোনো যাত্রীবাহী বাস অথবা অন্য কোনো যানবাহন যদি এক্সপ্রেসওয়েতে যাত্রী নামান তাহলে ওই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা যানবাহন একটির সঙ্গে আরেকটির নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টা টহল অফিসার এবং নিরাপত্তাকর্মী যে কোনো সহযোগিতায় নিয়োজিত থাকবেন।সূত্র: জাগো নিউজএনএন/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×