হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৪০ বছরের ইতিহাসে প্রথম: ৫ বলে ৫ উইকেট নিলেন কিউই পেসার ব্রেট রানডেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন


নেপিয়ার, ৮ মার্চ – প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট রানডেল।

নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। নেপিয়ারের ম্যাকলিন পার্কের ব্যাটিং স্বর্গে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে ফিরিয়ে তিনি উইকেটের খাতা খোলেন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এরপর নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি বোল্ড করেন নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা জিত রাভালকে এবং পরের বলে জো কার্টারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

তৃতীয় বলে রবি ও’ডোনেল স্লিপে ক্যাচ দিলে ডাবল হ্যাটট্রিকের স্বাদ পান রানডেল এবং পরের বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে গড়েন এই অনন্য ইতিহাস। রানডেলের তোপে মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস শেষ পর্যন্ত ৮২ রানে অলআউট হয়।

ইনিংসে ২৫ রানে ৭ উইকেট শিকার করেন রানডেল যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেরা বোলিং ফিগার। এর আগে পেশাদার ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও জিম্বাবুয়ের কেলিস এনধলোভু ৫ বলে ৫ উইকেট পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা এটিই প্রথম।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৪০ বছরের ইতিহাসে প্রথম: ৫ বলে ৫ উইকেট নিলেন কিউই পেসার ব্রেট রানডেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৪০ বছরের ইতিহাসে প্রথম: ৫ বলে ৫ উইকেট নিলেন কিউই পেসার ব্রেট রানডেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] নেপিয়ার, ৮ মার্চ – প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট রানডেল।নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। নেপিয়ারের ম্যাকলিন পার্কের ব্যাটিং স্বর্গে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে ফিরিয়ে তিনি উইকেটের খাতা খোলেন।এরপর নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি বোল্ড করেন নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা জিত রাভালকে এবং পরের বলে জো কার্টারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।তৃতীয় বলে রবি ও’ডোনেল স্লিপে ক্যাচ দিলে ডাবল হ্যাটট্রিকের স্বাদ পান রানডেল এবং পরের বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে গড়েন এই অনন্য ইতিহাস। রানডেলের তোপে মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস শেষ পর্যন্ত ৮২ রানে অলআউট হয়।ইনিংসে ২৫ রানে ৭ উইকেট শিকার করেন রানডেল যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেরা বোলিং ফিগার। এর আগে পেশাদার ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও জিম্বাবুয়ের কেলিস এনধলোভু ৫ বলে ৫ উইকেট পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা এটিই প্রথম। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×