হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩০০ কোটি টাকা বাজেটে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন


কলকাতা, ০৬ ডিসেম্বর – উত্তরপ্রদেশের অযোধ্যার মতো এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও বাবরি মসজিদের আদলে এক বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই বিতর্কিত প্রকল্পের জন্য আয়োজক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ৩০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই উপাসনালয়ের নির্মাণকাজ শুরু হয়।

হুমায়ুন কবিরের দাবি, ২৫ বিঘা জমিতে এই বিশাল মসজিদ চত্বর তৈরি করা হবে, যার মধ্যে কেবল মূল মসজিদটিই হবে তিন কাঠা জমির উপর। এই কমপ্লেক্সে মসজিদ ছাড়াও একটি হাসপাতাল, একটি গেস্টহাউস এবং একটি সভাকক্ষও থাকবে। মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না জানিয়ে তিনি বলেন, একজন শিল্পপতি এরই মধ্যে ৮০ কোটি টাকা দিয়েছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় হজরত মাওলানা মুফতি সুফিয়ান (সৌদি আরব) ও শেখ আবদুল্লাহ (মদিনা) সহ বিশিষ্ট ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে হাজার হাজার মুসল্লি ইমারতি খয়রাত হিসেবে ইট নিয়ে আসেন এবং সভাস্থলে প্রায় কয়েক কোটি টাকা দান করা হয়, যার মধ্যে একজন ডাক্তার এক কোটি রুপি দান করেন।

তবে এই নির্মাণকাজ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয় এবং হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল। শুক্রবার(৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দেন। আদালত জানায়, এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হবে না, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে। ফলস্বরূপ, নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ৩ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।

এদিন হুমায়ুন কবির বলেন, উপাসনালয় নির্মাণের সাংবিধানিক অধিকার তার রয়েছে এবং কোনো প্রকার বিরোধিতা সত্ত্বেও এই কাজ থামবে না। তিনি পুনর্ব্যক্ত করেন, এটি মুসলমানদের প্রতিশ্রুতি। বাবরি মসজিদ তৈরি হবেই, হবেই, হবেই। এই মঞ্চ থেকেই তিনি আগামী ২২ ডিসেম্বর একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন বলেও জানিয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৩০০ কোটি টাকা বাজেটে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩০০ কোটি টাকা বাজেটে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৬ ডিসেম্বর – উত্তরপ্রদেশের অযোধ্যার মতো এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও বাবরি মসজিদের আদলে এক বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই বিতর্কিত প্রকল্পের জন্য আয়োজক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ৩০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই উপাসনালয়ের নির্মাণকাজ শুরু হয়।হুমায়ুন কবিরের দাবি, ২৫ বিঘা জমিতে এই বিশাল মসজিদ চত্বর তৈরি করা হবে, যার মধ্যে কেবল মূল মসজিদটিই হবে তিন কাঠা জমির উপর। এই কমপ্লেক্সে মসজিদ ছাড়াও একটি হাসপাতাল, একটি গেস্টহাউস এবং একটি সভাকক্ষও থাকবে। মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না জানিয়ে তিনি বলেন, একজন শিল্পপতি এরই মধ্যে ৮০ কোটি টাকা দিয়েছেন।ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় হজরত মাওলানা মুফতি সুফিয়ান (সৌদি আরব) ও শেখ আবদুল্লাহ (মদিনা) সহ বিশিষ্ট ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে হাজার হাজার মুসল্লি ইমারতি খয়রাত হিসেবে ইট নিয়ে আসেন এবং সভাস্থলে প্রায় কয়েক কোটি টাকা দান করা হয়, যার মধ্যে একজন ডাক্তার এক কোটি রুপি দান করেন।তবে এই নির্মাণকাজ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয় এবং হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল। শুক্রবার(৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দেন। আদালত জানায়, এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হবে না, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে। ফলস্বরূপ, নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ৩ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।এদিন হুমায়ুন কবির বলেন, উপাসনালয় নির্মাণের সাংবিধানিক অধিকার তার রয়েছে এবং কোনো প্রকার বিরোধিতা সত্ত্বেও এই কাজ থামবে না। তিনি পুনর্ব্যক্ত করেন, এটি মুসলমানদের প্রতিশ্রুতি। বাবরি মসজিদ তৈরি হবেই, হবেই, হবেই। এই মঞ্চ থেকেই তিনি আগামী ২২ ডিসেম্বর একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন বলেও জানিয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×