ঢাকা, ১৮ নভেম্বর – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অবস্থায় তাদের সাজা চ্যালেঞ্জ করার কোনো আইনি অধিকার রাখেন না। আপিল করতে হলে তাদের অবশ্যই বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণ করতে হবে।
তিনি বলেন, আসামিরা চাইলে ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। কিন্তু কোনো পলাতক আসামি তা করতে পারে না, কারণ ফেরারি অবস্থায় কারো কোনো আইনি অধিকার নেই।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আপিল করতে হলে দেশে এসে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে। শুধু তখনই তারা সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে। আত্মসমর্পণ না করলে আপিলের অধিকার হারাবে।
তিনি আরো বলেন, ‘পলাতক অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে শুধু নয়, বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি আরো বলেন, আইন অনুযায়ী আজকের রায় ঘোষণার দিন থেকেই ৩০ দিনের মধ্যে তারা আপিল করতে পারবে। এই সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ করলে সুপ্রিম কোর্টে আপিল দাখিল করতে পারবে এবং আদালত ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে।
চিফ প্রসিকিউটর আরো জানান, ‘আইনকে সম্মান জানিয়ে যদি তারা আত্মসমর্পণ করেন, তাহলে সুপ্রিম কোর্টে নিজেদের নির্দোষ প্রমাণে যুক্তি ও প্রমাণ পেশ করার সুযোগ পাবেন। আইন তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করবে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৮ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন