হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩১ আগস্টের মধ্যে ২২টি নতুন রাজনৈতিক দলের তদন্ত প্রতিবেদন দিতে ইসির নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ আগস্ট – আগামী ৩১ আগস্টের মধ্যে ২২টি নতুন রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব যাচাই-বাছাই করে সরেজমিনে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

নির্দেশনায় জানানো হয়, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হয়েছে। উক্ত ২২টি দলের জেলা ও উপজেলার দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা সরেজমিন তদন্তের প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও জানানো হয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার/তদন্তকারী কর্মকর্তা চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদানপূর্বক সিলগালা করে বদ্ধ বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত সিলগালাকৃত বদ্ধ বিশেষ খামগুলি রাজনৈতিক দল ভিত্তিক একত্রিত করে অপর একটি বিশেষ খামে সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।

এছাড়া উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতার তদন্ত প্রতিবেদন তদন্তকারী সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ওপরের চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদানপূর্বক সিলগালা করে বদ্ধ বিশেষ খামে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার নিকট পাঠাবেন। সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা হতে প্রাপ্ত সিলগালাকৃত বদ্ধ বিশেষ খামগুলো রাজনৈতিক দলভিত্তিক একত্রিত করে অপর একটি বিশেষ খামে সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৩১ আগস্টের মধ্যে ২২টি নতুন রাজনৈতিক দলের তদন্ত প্রতিবেদন দিতে ইসির নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩১ আগস্টের মধ্যে ২২টি নতুন রাজনৈতিক দলের তদন্ত প্রতিবেদন দিতে ইসির নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ আগস্ট – আগামী ৩১ আগস্টের মধ্যে ২২টি নতুন রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব যাচাই-বাছাই করে সরেজমিনে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।নির্দেশনায় জানানো হয়, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হয়েছে। উক্ত ২২টি দলের জেলা ও উপজেলার দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা সরেজমিন তদন্তের প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।নির্দেশনায় আরও জানানো হয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার/তদন্তকারী কর্মকর্তা চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদানপূর্বক সিলগালা করে বদ্ধ বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত সিলগালাকৃত বদ্ধ বিশেষ খামগুলি রাজনৈতিক দল ভিত্তিক একত্রিত করে অপর একটি বিশেষ খামে সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।এছাড়া উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতার তদন্ত প্রতিবেদন তদন্তকারী সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ওপরের চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদানপূর্বক সিলগালা করে বদ্ধ বিশেষ খামে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার নিকট পাঠাবেন। সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা হতে প্রাপ্ত সিলগালাকৃত বদ্ধ বিশেষ খামগুলো রাজনৈতিক দলভিত্তিক একত্রিত করে অপর একটি বিশেষ খামে সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×