হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সমাবেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২২ ডিসেম্বর – বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঢাকা সমাবেশ’র ঘোষণা দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) সিপিবির এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (২২ ডিসেম্বর) সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বিবৃতিতে বলা হয়, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজার ব্যবস্থার সংস্কার, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলার উন্নয়ন, জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারিত্ব, চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এবং নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকাতলে সমবেত হয়ে, আশু দাবি আদায়, স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া এবং শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের দল কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার আহ্বানে শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা সমাবেশের আহ্বান জানিয়েছে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে সমাবেশ সফল করতে পার্টির নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনসহ সচেতন দেশবাসীর প্রতি সব ধরনের সহযোগিতারও প্রত্যাশা করেছেন।

এতে আরও বলা হয়, ৩ জানুয়ারি দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তী সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সমাবেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সমাবেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ডিসেম্বর – বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঢাকা সমাবেশ’র ঘোষণা দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) সিপিবির এই সমাবেশ অনুষ্ঠিত হবে।রোববার (২২ ডিসেম্বর) সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজার ব্যবস্থার সংস্কার, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলার উন্নয়ন, জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারিত্ব, চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এবং নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকাতলে সমবেত হয়ে, আশু দাবি আদায়, স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া এবং শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের দল কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার আহ্বানে শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা সমাবেশের আহ্বান জানিয়েছে।সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে সমাবেশ সফল করতে পার্টির নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনসহ সচেতন দেশবাসীর প্রতি সব ধরনের সহযোগিতারও প্রত্যাশা করেছেন।এতে আরও বলা হয়, ৩ জানুয়ারি দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তী সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×