হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩ দিনের রিমান্ডে তিন ভুয়া দুদক কর্মকর্তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – রাজধানীর সেগুনবাগিচা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া দুদক কর্মকর্তার তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহিন রেজা জামিনের আবেদন নামঞ্জুর করে এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান খান আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড যাওয়া আসামিরা হলেন, কথিত ‘দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার’ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম সম্রাট, সংস্থার পরিচালক (অপারেশন) মো. রায়হান ওরফে সৈয়দ রায়হান ও সাইফুল ইসলাম।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি ও এজাহারনামীয় পলাতক আসামিসহ ৭/৮ জন অজ্ঞাতনামা ভুয়া দুদক পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানতে পেরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনাকালে দেখা যায় যে, আসামি রায়হানের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র “দূর্নীতি নিবারণ সহায়ক সংস্থা” নামে দুর্নীতি দমন কমিশনের অনুরূপ প্রতিষ্ঠান তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তথ্য প্রচার করে হুমকি ও ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবহিকতায় আসামিরা গত ১২ নভেম্বর হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনার নামে কর্তব্যরত সরকারি কর্মচারীগণকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাইফুল ইসলামসহ কয়েক জনকে তাৎক্ষণিক বিচারের নামে আইন বহির্ভূতভাবে জন প্রতি ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়াও, দুদকের সহযোগী সংস্থা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমিজমা ও সীমানা বিরোধ, পাওনা টাকা আদায়, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহসহ অন্যান্য বিষয়ে প্রতারণা মূলক ও আইন বহির্ভূত ভাবে সর্বমোট ১৫৩টি স্থানে অভিযান পরিচালনাসহ সর্বমোট দুই শতাধিক স্থানে প্রকাশ্যে বিচারের নামে চাঁদাবাজি করে। আরও বলা হয়, এসব অভিযান পরিচালনাকালে প্রতারক চক্রটি পুলিশের সহযোগীতা গ্রহণের জন্য এখতিয়ার বহির্ভূতপত্র প্রেরণ করে কিছু কিছু ক্ষেত্রে পুলিশের সহযোগীতা গ্রহণ করেছে। প্রতারক চক্রটি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এবং রাষ্ট্রিয় প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের সুনামহানির লক্ষ্যে এ ধরণের প্রতারণা মূলক কার্য চালিয়ে আসছে

এতে করে দুর্নীতি দমন কমিশনের সম্পর্কে বিভিন্ন পর্যায়ের শ্রেণী-পেশার মানুষের মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। প্রতারকচক্রের সদস্যগণ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক ও ইউটিউব) এ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দুদক কর্মচারীদের ছদ্মবেশ ধারণ করে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ ও প্রচার করে মানহানি দুর্নীতি দমন কমিশনের সুনাম ক্ষুন্ন করে। আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হলে মামলার ঘটনা সংক্রান্তে সুস্পষ্ট তথ্য সংগ্রহ ও মূল রহস্য উদঘাটন সম্ভব হবে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৩ দিনের রিমান্ডে তিন ভুয়া দুদক কর্মকর্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩ দিনের রিমান্ডে তিন ভুয়া দুদক কর্মকর্তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – রাজধানীর সেগুনবাগিচা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া দুদক কর্মকর্তার তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহিন রেজা জামিনের আবেদন নামঞ্জুর করে এই রিমান্ডের আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান খান আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড যাওয়া আসামিরা হলেন, কথিত ‘দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার’ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম সম্রাট, সংস্থার পরিচালক (অপারেশন) মো. রায়হান ওরফে সৈয়দ রায়হান ও সাইফুল ইসলাম।রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি ও এজাহারনামীয় পলাতক আসামিসহ ৭/৮ জন অজ্ঞাতনামা ভুয়া দুদক পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানতে পেরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনাকালে দেখা যায় যে, আসামি রায়হানের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র “দূর্নীতি নিবারণ সহায়ক সংস্থা” নামে দুর্নীতি দমন কমিশনের অনুরূপ প্রতিষ্ঠান তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তথ্য প্রচার করে হুমকি ও ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবহিকতায় আসামিরা গত ১২ নভেম্বর হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনার নামে কর্তব্যরত সরকারি কর্মচারীগণকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাইফুল ইসলামসহ কয়েক জনকে তাৎক্ষণিক বিচারের নামে আইন বহির্ভূতভাবে জন প্রতি ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।এছাড়াও, দুদকের সহযোগী সংস্থা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমিজমা ও সীমানা বিরোধ, পাওনা টাকা আদায়, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহসহ অন্যান্য বিষয়ে প্রতারণা মূলক ও আইন বহির্ভূত ভাবে সর্বমোট ১৫৩টি স্থানে অভিযান পরিচালনাসহ সর্বমোট দুই শতাধিক স্থানে প্রকাশ্যে বিচারের নামে চাঁদাবাজি করে। আরও বলা হয়, এসব অভিযান পরিচালনাকালে প্রতারক চক্রটি পুলিশের সহযোগীতা গ্রহণের জন্য এখতিয়ার বহির্ভূতপত্র প্রেরণ করে কিছু কিছু ক্ষেত্রে পুলিশের সহযোগীতা গ্রহণ করেছে। প্রতারক চক্রটি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এবং রাষ্ট্রিয় প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের সুনামহানির লক্ষ্যে এ ধরণের প্রতারণা মূলক কার্য চালিয়ে আসছেএতে করে দুর্নীতি দমন কমিশনের সম্পর্কে বিভিন্ন পর্যায়ের শ্রেণী-পেশার মানুষের মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। প্রতারকচক্রের সদস্যগণ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক ও ইউটিউব) এ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দুদক কর্মচারীদের ছদ্মবেশ ধারণ করে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ ও প্রচার করে মানহানি দুর্নীতি দমন কমিশনের সুনাম ক্ষুন্ন করে। আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হলে মামলার ঘটনা সংক্রান্তে সুস্পষ্ট তথ্য সংগ্রহ ও মূল রহস্য উদঘাটন সম্ভব হবে।সূত্র: আমাদের সময়আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×