হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৫ অক্টোবর – পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান সরকার এবং তালেবান প্রশাসন আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে বলেছেন, কাবুলের তালেবান কর্তৃপক্ষ সেনাবাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে।

এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত সংঘর্ষের নতুন দফায় কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বুধবার পাকিস্তান কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।

এএফপি দেখেছে, কাবুলের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভবনের ভাঙা কাঁচ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তালেবান বাহিনী শহরের কিছু রাস্তাও ঘিরে রেখেছে।

গত সপ্তাহে হওয়া সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হওয়ার পরও উত্তেজনা না কমে বরং আরো বেড়েছে। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৫ অক্টোবর – পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান সরকার এবং তালেবান প্রশাসন আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে বলেছেন, কাবুলের তালেবান কর্তৃপক্ষ সেনাবাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে।এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত সংঘর্ষের নতুন দফায় কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বুধবার পাকিস্তান কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।এএফপি দেখেছে, কাবুলের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভবনের ভাঙা কাঁচ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তালেবান বাহিনী শহরের কিছু রাস্তাও ঘিরে রেখেছে।গত সপ্তাহে হওয়া সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হওয়ার পরও উত্তেজনা না কমে বরং আরো বেড়েছে। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।সূত্র: কালের কণ্ঠএনএন/ ১৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×