হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫ আগস্ট বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করা হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন


ঢাকা, ০৩ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থাপন করা হবে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। দিনব্যাপী ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানের অংশ হিসেবে এই ঘোষণাপত্র পাঠ করা হবে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার (৩ আগস্ট) জানানো হয়, এক বছর আগে ৩৬ জুলাই তারিখে দেশে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও লক্ষ্য-আদর্শ সামনে রেখে এবার আনুষ্ঠানিকভাবে এই জাতীয় রাজনৈতিক রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

আয়োজনে দিনভর সাংস্কৃতিক ও নাগরিক কার্যক্রম চলবে। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল মঞ্চে পরিবেশনা করবে।

অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রণীত ঘোষণাপত্রে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে ঐকমত্য হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৩ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৫ আগস্ট বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করা হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫ আগস্ট বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করা হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থাপন করা হবে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। দিনব্যাপী ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানের অংশ হিসেবে এই ঘোষণাপত্র পাঠ করা হবে।প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার (৩ আগস্ট) জানানো হয়, এক বছর আগে ৩৬ জুলাই তারিখে দেশে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও লক্ষ্য-আদর্শ সামনে রেখে এবার আনুষ্ঠানিকভাবে এই জাতীয় রাজনৈতিক রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে।আয়োজনে দিনভর সাংস্কৃতিক ও নাগরিক কার্যক্রম চলবে। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল মঞ্চে পরিবেশনা করবে।অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রণীত ঘোষণাপত্রে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে ঐকমত্য হয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৩ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×