হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬৫ বছর বয়সে জেল খাটতে হবে দলীপ তাহিলকে, কী অপরাধ ‘বাজিগর’ খ্যাত এই অভিনেতার?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ অক্টোবর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২২ অক্টোবর – বলিউডের খ্যাতনামা অভিনেতা দলীপ তাহিল। বেশ জনপ্রিয় মুখ তিনি। বহু বিখ্যাত সিনেমাতে কাজ করছেন এই তারকা। মূলত খল চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাকে। এ বার তারই সাজা ঘোষণা করলেন বিচারপতি। দু’মাসের জন্য জেল খাটতে হবে অভিনেতাকে।

কিন্তু কী তার অপরাধ?

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ঘটনাটা ঘটে প্রায় পাঁচ বছর আগে ২০১৮ সালে। মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। সেই সময় তার গাড়ি ধাক্কা মারে এক অটোচালককে। পরে ওই অটোযাত্রীদেরই কটূক্তি এবং গালাগালি করেন অভিনেতা। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের খার এলাকায়। সে দিনের ওই ঘটনায় অটোতে উপস্থিত দুই যাত্রী আহতও হন। অটো থেকে নেমে এসে তারা গাড়ির চালককে বেরিয়ে আসতে বলেন। গাড়ি থেকে ড্রাইভার বেরোতেই তারা বুঝতে পারেন গাড়িটি চালাচ্ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিল। এই সময় দলীপ তাদের গালাগালি করার পাশাপাশি ধাক্কাও দেন বলে অভিযোগ রয়েছে। তার পর পুলিশে অভিযোগ জানান ওই দুই যাত্রী। এই ঘটনার অবশেষে রায় দিলেন বিচারক। দু’মাসের সাধারণ জেল হেফাজতের শাস্তি দেওয়া হয়েছে অভিনেতাকে।

পাঁচ বছর আগের ওই ঘটনার এ রায় প্রসঙ্গে অভিনেতার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আইএ/ ২২ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

৬৫ বছর বয়সে জেল খাটতে হবে দলীপ তাহিলকে, কী অপরাধ ‘বাজিগর’ খ্যাত এই অভিনেতার?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬৫ বছর বয়সে জেল খাটতে হবে দলীপ তাহিলকে, কী অপরাধ ‘বাজিগর’ খ্যাত এই অভিনেতার?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২২ অক্টোবর – বলিউডের খ্যাতনামা অভিনেতা দলীপ তাহিল। বেশ জনপ্রিয় মুখ তিনি। বহু বিখ্যাত সিনেমাতে কাজ করছেন এই তারকা। মূলত খল চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাকে। এ বার তারই সাজা ঘোষণা করলেন বিচারপতি। দু’মাসের জন্য জেল খাটতে হবে অভিনেতাকে। কিন্তু কী তার অপরাধ? ঘটনাটা ঘটে প্রায় পাঁচ বছর আগে ২০১৮ সালে। মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। সেই সময় তার গাড়ি ধাক্কা মারে এক অটোচালককে। পরে ওই অটোযাত্রীদেরই কটূক্তি এবং গালাগালি করেন অভিনেতা। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের খার এলাকায়। সে দিনের ওই ঘটনায় অটোতে উপস্থিত দুই যাত্রী আহতও হন। অটো থেকে নেমে এসে তারা গাড়ির চালককে বেরিয়ে আসতে বলেন। গাড়ি থেকে ড্রাইভার বেরোতেই তারা বুঝতে পারেন গাড়িটি চালাচ্ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিল। এই সময় দলীপ তাদের গালাগালি করার পাশাপাশি ধাক্কাও দেন বলে অভিযোগ রয়েছে। তার পর পুলিশে অভিযোগ জানান ওই দুই যাত্রী। এই ঘটনার অবশেষে রায় দিলেন বিচারক। দু’মাসের সাধারণ জেল হেফাজতের শাস্তি দেওয়া হয়েছে অভিনেতাকে। পাঁচ বছর আগের ওই ঘটনার এ রায় প্রসঙ্গে অভিনেতার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। আইএ/ ২২ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×