হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৭ জানুয়ারি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ জানুয়ারি ২০২৩, ০৪:১০ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল::

আগামী ৭ জানুয়ারি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এ উপলক্ষে সোমবার (০২ জানুয়ারি) সকালে জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে আয়োজিত জেলা এ্যাডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়

এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, “৪ বছরের শিশুরা কৃমি আক্রান্ত কম হয়। তবে ৫ থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোরদের কৃমি সংক্রমণ বেশি হয়। তাই সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১৬ বছরের বয়সের সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। এই ওষুধ সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এবার শতভাগ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য সবার সহযোগিতা দরকার।”

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা টিটু চন্দ্র শীল, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী এহসান, উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন পেশ করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইমরুল কায়েস।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

৭ জানুয়ারি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৭ জানুয়ারি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি ২০২৩, ০৪:১০ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল:: আগামী ৭ জানুয়ারি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ উপলক্ষে সোমবার (০২ জানুয়ারি) সকালে জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে আয়োজিত জেলা এ্যাডভোকেসী সভায় এ তথ্য জানানো হয় এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, “৪ বছরের শিশুরা কৃমি আক্রান্ত কম হয়। তবে ৫ থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোরদের কৃমি সংক্রমণ বেশি হয়। তাই সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১৬ বছরের বয়সের সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। এই ওষুধ সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এবার শতভাগ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য সবার সহযোগিতা দরকার।” এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা টিটু চন্দ্র শীল, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী এহসান, উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন পেশ করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইমরুল কায়েস।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×