হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুলের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ৫ নভেম্বর ২০২২, ১০:৫০ অপরাহ্ন

উখিয়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের মাগফেরাত কামনায় কালো ব্যাজ ধারণ,খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, শোক সভা এবং কবর জিয়ারত করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল, শোক সভা অনুষ্টানে সভাপতিত্ব করেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস সাবেক সভাপতি ও দূর্নীতি দমন কমিশনের পিপি এডভোকেট আব্দুর রহিম।

উখিয়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রফিক উদ্দিন।

দোয়া মাহফিলে সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের সকল নেকআমল কবুল এবং তার গুনাখাতা মাফ করে জান্নাতের উঁচু মাকাম নসিব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভায় সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের কর্মময় জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সহ-সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু,দপ্তর সম্পাদক মাহমুদ হক বাবুল, কার্যকরী সদস্য নুর মোহাম্মদ সিকদার, সদস্য জসিম উদ্দিন চৌধুরী , দিপন বিশ্বাস, আবদুল্লাহ আল আজিজ, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, শফিউল শাহিন প্রমুখ৷

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সাহসী ও দেশপ্রেমিক সাংবাদিককে হারিয়েছে। তিনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়।

উল্লেখ্য, গত ৩০ (অক্টোবর) বার্ধক্যজনিত রোগে সকাল ৮টা ৪৫ মিনিটের সময় উখিয়া স্টেশনস্থ বাজারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি বিগত ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আর প্রায় দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। জীবদ্দশায় তিনি উখিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন সামাজিক নানা সংগঠনের সাথে। প্রতিবাদী ও উন্নয়ন সাংবাদিক হিসেবে রফিক উদ্দিন বাবুলের সুনাম ছিল এলাকায়।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুলের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুলের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর ২০২২, ১০:৫০ অপরাহ্ন
Print Image
উখিয়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের মাগফেরাত কামনায় কালো ব্যাজ ধারণ,খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, শোক সভা এবং কবর জিয়ারত করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল, শোক সভা অনুষ্টানে সভাপতিত্ব করেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস সাবেক সভাপতি ও দূর্নীতি দমন কমিশনের পিপি এডভোকেট আব্দুর রহিম। উখিয়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রফিক উদ্দিন। দোয়া মাহফিলে সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের সকল নেকআমল কবুল এবং তার গুনাখাতা মাফ করে জান্নাতের উঁচু মাকাম নসিব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভায় সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের কর্মময় জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সহ-সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু,দপ্তর সম্পাদক মাহমুদ হক বাবুল, কার্যকরী সদস্য নুর মোহাম্মদ সিকদার, সদস্য জসিম উদ্দিন চৌধুরী , দিপন বিশ্বাস, আবদুল্লাহ আল আজিজ, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, শফিউল শাহিন প্রমুখ৷ আলোচনা সভায় বক্তারা আরও বলেন, তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সাহসী ও দেশপ্রেমিক সাংবাদিককে হারিয়েছে। তিনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়। উল্লেখ্য, গত ৩০ (অক্টোবর) বার্ধক্যজনিত রোগে সকাল ৮টা ৪৫ মিনিটের সময় উখিয়া স্টেশনস্থ বাজারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বিগত ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আর প্রায় দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। জীবদ্দশায় তিনি উখিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন সামাজিক নানা সংগঠনের সাথে। প্রতিবাদী ও উন্নয়ন সাংবাদিক হিসেবে রফিক উদ্দিন বাবুলের সুনাম ছিল এলাকায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×