হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আরব দেশগুলোর সংসদ স্পিকাররা আকস্মিকভাবে সিরিয়া সফরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


দামেস্ক, ২৭ ফেব্রুয়ারি – কয়েকটি আরব দেশের সংসদ স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতারা আকর্ষিকভাবে সিরিয়া সফরে গেছেন।

আরব লিগে সিরিয়াকে ফেরত আনার ব্যাপারে যখন জোর প্রচেষ্টা চলছে, তখন কয়েকটি আরব দেশের স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতা দামেস্ক সফরে গেলেন। খবর সানার।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর সিরিয়া সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলে ২২ জাতির জোট আরব লিগ থেকে দামেস্ককে বহিষ্কার করা হয়।

রোববার আরব দেশের আইনপ্রণেতারা দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তাদের সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হাম্মুদা সাব্বাগ অভ্যর্থনা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ইরাকের রাজধানী বাগদাদে আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের ৩৪তম বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত ইতিবাচক। এই বৈঠকে আরব দেশগুলোর মধ্যকার ঐক্যের ওপর জোর দেওয়া হয় এবং সিরিয়াকে আরব কূটনীতির ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

সাব্বাগ বলেন, আরব দেশগুলোর সংসদ স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতাদের এই সফর চলমান চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আরব দেশগুলোর যৌথ প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিরিয়া।

সফর সম্পর্কে আরব স্পিকারদের পক্ষ থেকে মিশরের হাউস স্পিকার হানাফি আল জেবালি বলেন, বিপর্যয়কর ভূমিকম্পের আঘাতের পর সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং তাদের প্রতি সমর্থন জানাতে আমরা দামেস্ক সফরে এসেছি।

এর আগে শনিবার ইরাকের রাজধানী বাগদাদে আরব সংসদীয় ইউনিয়নের বৈঠকে ইরাকের সংসদ স্পিকার মোহাম্মদ আল-হালবুসি আরব লিগে সিরিয়াকে ফেরত নেওয়ার ওপর জোর দেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আরব দেশগুলোর সংসদ স্পিকাররা আকস্মিকভাবে সিরিয়া সফরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আরব দেশগুলোর সংসদ স্পিকাররা আকস্মিকভাবে সিরিয়া সফরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] দামেস্ক, ২৭ ফেব্রুয়ারি – কয়েকটি আরব দেশের সংসদ স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতারা আকর্ষিকভাবে সিরিয়া সফরে গেছেন। আরব লিগে সিরিয়াকে ফেরত আনার ব্যাপারে যখন জোর প্রচেষ্টা চলছে, তখন কয়েকটি আরব দেশের স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতা দামেস্ক সফরে গেলেন। খবর সানার। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর সিরিয়া সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলে ২২ জাতির জোট আরব লিগ থেকে দামেস্ককে বহিষ্কার করা হয়। রোববার আরব দেশের আইনপ্রণেতারা দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তাদের সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হাম্মুদা সাব্বাগ অভ্যর্থনা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ইরাকের রাজধানী বাগদাদে আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের ৩৪তম বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত ইতিবাচক। এই বৈঠকে আরব দেশগুলোর মধ্যকার ঐক্যের ওপর জোর দেওয়া হয় এবং সিরিয়াকে আরব কূটনীতির ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সাব্বাগ বলেন, আরব দেশগুলোর সংসদ স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতাদের এই সফর চলমান চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আরব দেশগুলোর যৌথ প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিরিয়া। সফর সম্পর্কে আরব স্পিকারদের পক্ষ থেকে মিশরের হাউস স্পিকার হানাফি আল জেবালি বলেন, বিপর্যয়কর ভূমিকম্পের আঘাতের পর সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং তাদের প্রতি সমর্থন জানাতে আমরা দামেস্ক সফরে এসেছি। এর আগে শনিবার ইরাকের রাজধানী বাগদাদে আরব সংসদীয় ইউনিয়নের বৈঠকে ইরাকের সংসদ স্পিকার মোহাম্মদ আল-হালবুসি আরব লিগে সিরিয়াকে ফেরত নেওয়ার ওপর জোর দেন। সূত্র: যুগান্তরআইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×