হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরীক্ষা না দিয়েই বৃত্তি পেল ছাত্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


কুড়িগ্রাম, ২৮ ফেব্রুয়ারি – প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এক শিক্ষার্থী। সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ওই ছাত্র ফরম পূরণ করলেও ৩০ ডিসেম্বর ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ওই কেন্দ্রের ১০১ নম্বর কক্ষে সে অনুপস্থিত ছিল।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল থেকে দেখা যায়, নাগেশ্বরী উপজেলায় ৪৪ শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৭ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ফলাফল শিটে সাধারণ গ্রেডের ২৪ নম্বরে ওই শিক্ষার্থীর রোল অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে চর গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ টি এম শফিকুল আলম বলেন, বৃত্তি পরীক্ষার জন্য আমাদের বিদ্যালয় থেকে সাত শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। তার মধ্যে তিনজন পরীক্ষায় অংশ নেয়নি। তবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, অনুপস্থিত এক শিক্ষার্থীর রোল নম্বর সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ওই ছাত্র পরীক্ষায় অংশ নেয়নি। ফলাফল শিটে তার রোল কীভাবে এসেছে তা পর্যবেক্ষণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, উপজেলা থেকে যে তালিকা পাঠানো হয়েছে সে তালিকায় অনুপস্থিত থাকলে ওই ছাত্রের বিষয়টি খতিয়ে দেখা হবে।

এদিকে, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পরীক্ষা না দিয়েই বৃত্তি পেল ছাত্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরীক্ষা না দিয়েই বৃত্তি পেল ছাত্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কুড়িগ্রাম, ২৮ ফেব্রুয়ারি – প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এক শিক্ষার্থী। সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ওই ছাত্র ফরম পূরণ করলেও ৩০ ডিসেম্বর ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ওই কেন্দ্রের ১০১ নম্বর কক্ষে সে অনুপস্থিত ছিল। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল থেকে দেখা যায়, নাগেশ্বরী উপজেলায় ৪৪ শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৭ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ফলাফল শিটে সাধারণ গ্রেডের ২৪ নম্বরে ওই শিক্ষার্থীর রোল অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে চর গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ টি এম শফিকুল আলম বলেন, বৃত্তি পরীক্ষার জন্য আমাদের বিদ্যালয় থেকে সাত শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। তার মধ্যে তিনজন পরীক্ষায় অংশ নেয়নি। তবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, অনুপস্থিত এক শিক্ষার্থীর রোল নম্বর সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাগেশ্বরী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ওই ছাত্র পরীক্ষায় অংশ নেয়নি। ফলাফল শিটে তার রোল কীভাবে এসেছে তা পর্যবেক্ষণ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, উপজেলা থেকে যে তালিকা পাঠানো হয়েছে সে তালিকায় অনুপস্থিত থাকলে ওই ছাত্রের বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। সূত্র: জাগো নিউজআইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×