হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সশস্ত্র জঙ্গি হামলায় নাইজেরিয়ায় ২৫ জেলে নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ মার্চ ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


আবুজা, ১০ মার্চ – নাইজেরিয়ার বর্নো রাজ্যের একটি শহরে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। পুলিশ কমিশনার আবু ওমর জানান, পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছে।

মৎসজীবী অধ্যুষিত শহর ডিকওয়ায় বৃহস্পতিবার (৯ মার্চ) এই হমলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছেন পুলিশ কমিশনার।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ডিকওয়া শহরের অবস্থান বোকো হারামের শক্তিকেন্দ্র সামবিসা বনের কাছেই, কিন্তু এলাকাটিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডাব্লিউএপি) এর উপস্থিতিও আছে। সেখানে এ দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে।

বিভিন্ন পুনরুদ্ধার প্রকল্পে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা স্থানীয় বাসিন্দা বুলামা মোদু জানান, মোট ৩৩ জন মৎসজীবী নিহত হয়েছেন, তাদের মধ্যে বুধবার (৮মার্চ) চালানো হামলায় ঘটনাস্থলে পাওয়া গেছে ২৫ জনের মরদেহ, বাকি ৮ জনের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া স্থানীয় আরেক বাসিন্দা জানান, কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনী জঙ্গিদের অবস্থানের ওপর হামলা চালিয়েছিল, মৎসীজীরা সামরিক বাহিনীকে তথ্য দিচ্ছে বলে সন্দেহ করেছে বিদ্রোহী জঙ্গিরা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে তাদের ধরনের কঠোর শরিয়া আইন চালুর লক্ষ্যে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। তাদের এ লড়াই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সশস্ত্র জঙ্গি হামলায় নাইজেরিয়ায় ২৫ জেলে নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সশস্ত্র জঙ্গি হামলায় নাইজেরিয়ায় ২৫ জেলে নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ মার্চ ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুজা, ১০ মার্চ – নাইজেরিয়ার বর্নো রাজ্যের একটি শহরে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। পুলিশ কমিশনার আবু ওমর জানান, পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছে। মৎসজীবী অধ্যুষিত শহর ডিকওয়ায় বৃহস্পতিবার (৯ মার্চ) এই হমলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছেন পুলিশ কমিশনার। ডিকওয়া শহরের অবস্থান বোকো হারামের শক্তিকেন্দ্র সামবিসা বনের কাছেই, কিন্তু এলাকাটিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডাব্লিউএপি) এর উপস্থিতিও আছে। সেখানে এ দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। বিভিন্ন পুনরুদ্ধার প্রকল্পে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা স্থানীয় বাসিন্দা বুলামা মোদু জানান, মোট ৩৩ জন মৎসজীবী নিহত হয়েছেন, তাদের মধ্যে বুধবার (৮মার্চ) চালানো হামলায় ঘটনাস্থলে পাওয়া গেছে ২৫ জনের মরদেহ, বাকি ৮ জনের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া স্থানীয় আরেক বাসিন্দা জানান, কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনী জঙ্গিদের অবস্থানের ওপর হামলা চালিয়েছিল, মৎসীজীরা সামরিক বাহিনীকে তথ্য দিচ্ছে বলে সন্দেহ করেছে বিদ্রোহী জঙ্গিরা। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে তাদের ধরনের কঠোর শরিয়া আইন চালুর লক্ষ্যে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। তাদের এ লড়াই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১০ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×