হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মারা গেছেন সৌদি আরবের বর্তমান পতাকার ডিজাইনার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


রিয়াদ, ১১ মার্চ – সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার সালেহ আল মানসোফ ৮৬ বছর বয়সে মারা গেছেন। প্রায় ৫০ বছর আগে সৌদি আরবের কালেমাখচিত বর্তমান পতাকাটি ডিজাইন করেছিলেন আল মানসোফ। শনিবার (১১ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রিয়াদের কিং ফাহাদ রোডের একটি মসজিদে আসরের নামাজের পর আল মানসোফের জানাজা অনুষ্ঠিত হয়।

আল মানসোফ প্রথম সৌদি ক্যালিগ্রাফার যিনি নিজের হাতে পতাকায় ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল’ লিখেছেন এবং তলোয়ার এঁকেছেন। ষাটের দশকের গোড়ার দিকে যখন প্রযুক্তি অপ্রতুল ছিল তিনি তখন ম্যানুয়ালি শাহদা লিখতেন। শুধু তাই নয়, ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের অনেক স্নাতক শিক্ষার্থীর সনদপত্রের ক্যালিগ্রাফি করেন তিনি।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

চলতি মাসের শুরুর দিকে প্রতি বছর ১১ মার্চ পতাকা দিবস পালনের ঘোষণা দেয় সৌদি। ইসলামিক ক্যালেন্ডারের ১৩৫৫ সালের ২৭ জিলহজের সঙ্গে এই দিবসটির সম্পর্ক রয়েছে। ১৯৩৭ সালের ১১ মার্চ সৌদি বাদশাহ আবদুল আজিজ আল সৌদ দেশের জন্য পতাকা অনুমোদন করেছিলেন। আর ঠিক পতাকা দিবসের আগেই মারা গেলেন বর্তমান পতাকার ডিজাইনার আল মানসোফ।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মারা গেছেন সৌদি আরবের বর্তমান পতাকার ডিজাইনার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মারা গেছেন সৌদি আরবের বর্তমান পতাকার ডিজাইনার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১১ মার্চ – সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার সালেহ আল মানসোফ ৮৬ বছর বয়সে মারা গেছেন। প্রায় ৫০ বছর আগে সৌদি আরবের কালেমাখচিত বর্তমান পতাকাটি ডিজাইন করেছিলেন আল মানসোফ। শনিবার (১১ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রিয়াদের কিং ফাহাদ রোডের একটি মসজিদে আসরের নামাজের পর আল মানসোফের জানাজা অনুষ্ঠিত হয়। আল মানসোফ প্রথম সৌদি ক্যালিগ্রাফার যিনি নিজের হাতে পতাকায় ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল’ লিখেছেন এবং তলোয়ার এঁকেছেন। ষাটের দশকের গোড়ার দিকে যখন প্রযুক্তি অপ্রতুল ছিল তিনি তখন ম্যানুয়ালি শাহদা লিখতেন। শুধু তাই নয়, ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের অনেক স্নাতক শিক্ষার্থীর সনদপত্রের ক্যালিগ্রাফি করেন তিনি। চলতি মাসের শুরুর দিকে প্রতি বছর ১১ মার্চ পতাকা দিবস পালনের ঘোষণা দেয় সৌদি। ইসলামিক ক্যালেন্ডারের ১৩৫৫ সালের ২৭ জিলহজের সঙ্গে এই দিবসটির সম্পর্ক রয়েছে। ১৯৩৭ সালের ১১ মার্চ সৌদি বাদশাহ আবদুল আজিজ আল সৌদ দেশের জন্য পতাকা অনুমোদন করেছিলেন। আর ঠিক পতাকা দিবসের আগেই মারা গেলেন বর্তমান পতাকার ডিজাইনার আল মানসোফ। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ১১ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×