হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩ মাসের মধ্যে ভাঙতে হবে ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৩ মার্চ – ভূমিকম্পে অতি ঝুঁকিপূর্ণ ঘোষিত ৪২টি সরকারি ভবন ভাঙতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী তিন মাসের মধ্যে এসব ভবন না ভাঙলে রাজউক নিজ উদ্যোগে ভাঙবে বলে চিঠিতে জানিয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্টদের কাছ থেকে ভাঙা বাবদ খরচ আদায় করা হবে।

রোববার (১২ মার্চ) ঝুঁকিপূর্ণ এসব ভবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে রাজউক।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

অতি ঝুঁকিপূর্ণ সরকারি ভবনগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিনটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি, মাদরাসা বোর্ডের একটি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৩০টি।

এছাড়াও ১৮৭টি ভবনকে রেট্রোফিটিং (মজবুতিকরণ) করতে চিঠি দেওয়া হয়েছে। সেসব ভবনের মধ্যে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির তিনটি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চারটি, মাদরাসা বোর্ডের ছয়টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৫৪টি ভবন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো আগেই আমরা চিহ্নিত করেছি। আমরা ঝুঁকিপূর্ণ ২২৯টি ভবনের তালিকা করেছি। এরমধ্যে ১৮৭টি রেট্রোফিটিং করতে হবে আর ৪২টি ভবন ভেঙে ফেলতে হবে। আমরা তিন হাজারের বেশি ভবন যাচাই করেছি। এরমধ্যে ২২৯টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এগুলো সব সরকারি বিল্ডিং। এগুলোর মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল রয়েছে।

দুর্যোগ মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সরকারি ও স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর ভূমিকম্প সহনশীলতা প্রকল্পের (আরবান রেজিলিয়েন্স) আওতায় দুই হাজার ৭০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২০৭টি হাসপাতাল, ৩৬টি থানা ও ৩০৪টি অন্যান্য ভবনের ওপর জরিপ চালানো হয়।

এসব ভবনের মধ্যে ৫৭৯টির প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (পিইএ) রিপোর্টে ৪২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৩ মাসের মধ্যে ভাঙতে হবে ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৩ মাসের মধ্যে ভাঙতে হবে ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩ মাসের মধ্যে ভাঙতে হবে ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মার্চ – ভূমিকম্পে অতি ঝুঁকিপূর্ণ ঘোষিত ৪২টি সরকারি ভবন ভাঙতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী তিন মাসের মধ্যে এসব ভবন না ভাঙলে রাজউক নিজ উদ্যোগে ভাঙবে বলে চিঠিতে জানিয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্টদের কাছ থেকে ভাঙা বাবদ খরচ আদায় করা হবে। রোববার (১২ মার্চ) ঝুঁকিপূর্ণ এসব ভবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে রাজউক। অতি ঝুঁকিপূর্ণ সরকারি ভবনগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিনটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি, মাদরাসা বোর্ডের একটি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৩০টি। এছাড়াও ১৮৭টি ভবনকে রেট্রোফিটিং (মজবুতিকরণ) করতে চিঠি দেওয়া হয়েছে। সেসব ভবনের মধ্যে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির তিনটি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চারটি, মাদরাসা বোর্ডের ছয়টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৫৪টি ভবন রয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো আগেই আমরা চিহ্নিত করেছি। আমরা ঝুঁকিপূর্ণ ২২৯টি ভবনের তালিকা করেছি। এরমধ্যে ১৮৭টি রেট্রোফিটিং করতে হবে আর ৪২টি ভবন ভেঙে ফেলতে হবে। আমরা তিন হাজারের বেশি ভবন যাচাই করেছি। এরমধ্যে ২২৯টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এগুলো সব সরকারি বিল্ডিং। এগুলোর মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল রয়েছে। দুর্যোগ মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সরকারি ও স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর ভূমিকম্প সহনশীলতা প্রকল্পের (আরবান রেজিলিয়েন্স) আওতায় দুই হাজার ৭০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২০৭টি হাসপাতাল, ৩৬টি থানা ও ৩০৪টি অন্যান্য ভবনের ওপর জরিপ চালানো হয়। এসব ভবনের মধ্যে ৫৭৯টির প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (পিইএ) রিপোর্টে ৪২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। সূত্র: জাগো নিউজ আইএ/ ১৩ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৩ মাসের মধ্যে ভাঙতে হবে ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×