হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইমরান খানকে গ্রেফতারে বাড়ি ঘেরাও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৪ মার্চ – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে ফের লাহোরে তার বাড়ির সামনে জড়ো হয়েছে পুলিশের বিশাল বহর।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তোষাখানা মামলায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ বাড়ির সামনে হাজির হয়েছে। এ মামলায় এখনো তার গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়নি।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

কিন্তু তা সত্ত্বেও আদালতে উপস্থিত হননি ইমরান। এর বদলে সোমবার লাহোরে একটি র‌্যালি করেছেন তিনি। এছাড়া ঘোষণা দিয়েছেন রোববার ‘ঐতিহাসিক’ এক র‌্যালি করবেন।

তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে গত ৫ মার্চ তার বাসভবন জামান পার্কে গিয়েছিল পুলিশের একটি দল; কিন্তু তারা বাড়ির ভেতর সাবেক প্রধানমন্ত্রীকে খুঁজে পাননি। ফলে পুলিশকে খালি হাতেই ফিরে যেতে হয়।

এদিকে ইমরান খান আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে যেন ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়। অসুস্থ তাই স্বশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন না এমন যুক্তি দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ইমরান খানকে গ্রেফতারে মরিয়া শেহবাজ সরকারের নির্দেশ পালনে সকালে ইসলামাবাদ থেকে হেলিকপ্টারযোগে লাহোরে এসেছে পুলিশের একটি বিশেষ দল।

একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইসলামাবাদ ও লাহোর পুলিশের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। আর এ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর পুলিশ। এছাড়া তারা নিশ্চিত করবে, ইসলামাবাদের পুলিশ সদস্যরা যেন কোনো বাধা ছাড়াই ইমরানের বাসভবন জামান পার্কে ঢুকতে পারেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৪ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইমরান খানকে গ্রেফতারে বাড়ি ঘেরাও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইমরান খানকে গ্রেফতারে বাড়ি ঘেরাও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৪ মার্চ – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে ফের লাহোরে তার বাড়ির সামনে জড়ো হয়েছে পুলিশের বিশাল বহর। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তোষাখানা মামলায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ বাড়ির সামনে হাজির হয়েছে। এ মামলায় এখনো তার গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়নি। কিন্তু তা সত্ত্বেও আদালতে উপস্থিত হননি ইমরান। এর বদলে সোমবার লাহোরে একটি র‌্যালি করেছেন তিনি। এছাড়া ঘোষণা দিয়েছেন রোববার ‘ঐতিহাসিক’ এক র‌্যালি করবেন। তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে গত ৫ মার্চ তার বাসভবন জামান পার্কে গিয়েছিল পুলিশের একটি দল; কিন্তু তারা বাড়ির ভেতর সাবেক প্রধানমন্ত্রীকে খুঁজে পাননি। ফলে পুলিশকে খালি হাতেই ফিরে যেতে হয়। এদিকে ইমরান খান আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে যেন ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়। অসুস্থ তাই স্বশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন না এমন যুক্তি দিচ্ছেন তিনি। প্রসঙ্গত, ইমরান খানকে গ্রেফতারে মরিয়া শেহবাজ সরকারের নির্দেশ পালনে সকালে ইসলামাবাদ থেকে হেলিকপ্টারযোগে লাহোরে এসেছে পুলিশের একটি বিশেষ দল। একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইসলামাবাদ ও লাহোর পুলিশের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। আর এ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর পুলিশ। এছাড়া তারা নিশ্চিত করবে, ইসলামাবাদের পুলিশ সদস্যরা যেন কোনো বাধা ছাড়াই ইমরানের বাসভবন জামান পার্কে ঢুকতে পারেন। সূত্র: যুগান্তরআইএ/ ১৪ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×