হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুলিশ আমাকে গ্রেফতারের বেআইনি চেষ্টা করছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৫ মার্চ – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আমাকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনা রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ বানোয়াট।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে লাহোরে জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়িতে তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এই সময় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তাকে গ্রেপ্তার করতে না পেরে তার বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ।

এরপর ইমরান খানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে আল-জাজিরা।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইন অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমি জামিন পেয়েছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। বুধবার সকালে আমার আইনজীবীরা আদালতে এ পরোয়ানা চ্যালেঞ্জ করবেন।’

উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশের পর ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৫ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুলিশ আমাকে গ্রেফতারের বেআইনি চেষ্টা করছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুলিশ আমাকে গ্রেফতারের বেআইনি চেষ্টা করছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৫ মার্চ – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আমাকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনা রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ বানোয়াট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে লাহোরে জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়িতে তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এই সময় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তাকে গ্রেপ্তার করতে না পেরে তার বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। এরপর ইমরান খানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে আল-জাজিরা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইন অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমি জামিন পেয়েছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। বুধবার সকালে আমার আইনজীবীরা আদালতে এ পরোয়ানা চ্যালেঞ্জ করবেন।’ উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশের পর ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৫ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×