হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রত্যাবাসন বিরোধী গ্রুপ এই কাজ করেছে। আজ শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭)। তিনি উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের জি-৭ ব্লকে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন নিহত মাহবুব। ওই সময় পাঁচ থেকে সাত  মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেওয়ার পর দুর্বৃত্তরা মাহবুবকে গুলি করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ওসি বলেন, ‘গুলিবিদ্ধ মাহবুবকে স্থানীয়রা উদ্ধার করে বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ‘নিহত মাহবুব রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধকর্মের বিরোধিতা ও স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রত্যাবাসন বিরোধী গ্রুপ এ কাজ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রত্যাবাসন বিরোধী গ্রুপ এই কাজ করেছে। আজ শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭)। তিনি উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের জি-৭ ব্লকে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন নিহত মাহবুব। ওই সময় পাঁচ থেকে সাত  মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেওয়ার পর দুর্বৃত্তরা মাহবুবকে গুলি করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। ওসি বলেন, ‘গুলিবিদ্ধ মাহবুবকে স্থানীয়রা উদ্ধার করে বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ‘নিহত মাহবুব রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধকর্মের বিরোধিতা ও স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রত্যাবাসন বিরোধী গ্রুপ এ কাজ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×