হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আশিকসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ০১:১৭ অপরাহ্ন

কক্সবাজার শহরে স্কুলছাত্রীকে দুই দিন হোটেলে আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাত ও মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলো—প্রধান আসামি আশিক, কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার মো. কামরুল ও আটকে রাখা হোটেলের ম্যানেজার মোহাম্মদ শাহীন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস জানান, স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি কামরুল।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের মূলহোতা আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আশিক। গত ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় আশিক ও তার সহযোগী। হোটেল-মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নেয়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে। এর দুই দিন পর তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।

গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার জনসহ ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আশিকসহ তিনজন গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আশিকসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ০১:১৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরে স্কুলছাত্রীকে দুই দিন হোটেলে আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাত ও মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃতরা হলো—প্রধান আসামি আশিক, কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার মো. কামরুল ও আটকে রাখা হোটেলের ম্যানেজার মোহাম্মদ শাহীন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস জানান, স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি কামরুল। র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের মূলহোতা আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আশিক। গত ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় আশিক ও তার সহযোগী। হোটেল-মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নেয়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে। এর দুই দিন পর তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার জনসহ ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×