হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে নামে ছেলেকে ডাকছেন মাহি-রকিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ মার্চ – চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘরে এসেছে রাজপুত্র। মাতৃত্বের স্বাদ নিতে পেরে যেন স্বর্গীয় সুখ খুঁজে পেয়েছেন তিনি। সন্তানসহ এখনও হাসপাতালেই আছেন নায়িকা।

জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্মের কারণে নবজাতককে মায়ের থেকে আলাদা রাখা হয়েছে। তিন ঘণ্টা পরপর কিছুক্ষণের জন্য বাচ্চাকে মাহির কাছে আনা হচ্ছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মাতৃত্বের অনুভূতি প্রসঙ্গে মাহি গণমাধ্যমকে জানান, ‘নির্দিষ্ট সময়ের এক মাস আগেই আমার সন্তান পৃথিবীতে এসেছে। মনেই হচ্ছে না, আমার আর রাকিবের ঘরে নতুন অতিথি এসেছে। বাচ্চাকে যখন আমার কাছে আনা হচ্ছে, তখন মনে হচ্ছে এটি কে? আর যখনই আনা হচ্ছে, তখনই দেখি ছেলে ঘুম। তার সঙ্গে একটু কথাও বলতে পারছি না। কখন যে কথা বলব।’

তিনি যোগ করেন, ‘ওই দিন (২৮ মার্চ) আমি নিয়মিত শারীরিক চেকআপ করাতে হাসপাতালে এসেছিলাম। কিন্তু আসার পর আচমকা ডেলিভারির জন্য ভর্তি হতে হয়েছে। এ জন্য চিকিৎসকের পরামর্শে আমাদের আলাদা রাখা হচ্ছে। আমার ট্রিটমেন্টও চলছে।’

 

এরইমধ্যে সন্তানের ডাকনাম ঠিক করে ফেলেছেন মাহি-রকিব দম্পতি। এ প্রসঙ্গে মাহির স্বামী জানান, আমাদের ‘ফারিশতা’ নামে একটা রেস্তোরাঁ আছে। সেই নাম থেকে ‘তা’ বাদ দিয়েছি। আপাতত ছেলের ডাকনাম রেখেছি ফারিশ। পরে বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভালো নাম রাখা হবে।’

সন্তানের নাম প্রসঙ্গে কয়েক মাস আগেই মাহি জানিয়েছিলেন, ‘আমার মেয়ে হলে নাম রাখব ফারিশতা। ছেলে হলে, এখনও ঠিক করিনি।’

এদিকে মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। সন্তান জন্মের পরও নেটমাধ্যমে বেশ সক্রিয়ই আছেন তিনি। সন্তান জন্মের পর রাত না পোহাতেই ছেলেকে প্রকাশ্যে এনেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

গত বুধবার (২৯ মার্চ) রাতে অনুরাগীদের সঙ্গে নবজাতকের নতুন আরেকটি ছবি ভাগ করে নিয়েছেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘সুবাহানআল্লাহ, মাই লাইফলাইন।’ সঙ্গে যুক্ত করেছেন তিন জোড়া ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

আইএ/ ৩০ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যে নামে ছেলেকে ডাকছেন মাহি-রকিব first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যে নামে ছেলেকে ডাকছেন মাহি-রকিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে নামে ছেলেকে ডাকছেন মাহি-রকিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ মার্চ – চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘরে এসেছে রাজপুত্র। মাতৃত্বের স্বাদ নিতে পেরে যেন স্বর্গীয় সুখ খুঁজে পেয়েছেন তিনি। সন্তানসহ এখনও হাসপাতালেই আছেন নায়িকা। জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্মের কারণে নবজাতককে মায়ের থেকে আলাদা রাখা হয়েছে। তিন ঘণ্টা পরপর কিছুক্ষণের জন্য বাচ্চাকে মাহির কাছে আনা হচ্ছে। মাতৃত্বের অনুভূতি প্রসঙ্গে মাহি গণমাধ্যমকে জানান, ‘নির্দিষ্ট সময়ের এক মাস আগেই আমার সন্তান পৃথিবীতে এসেছে। মনেই হচ্ছে না, আমার আর রাকিবের ঘরে নতুন অতিথি এসেছে। বাচ্চাকে যখন আমার কাছে আনা হচ্ছে, তখন মনে হচ্ছে এটি কে? আর যখনই আনা হচ্ছে, তখনই দেখি ছেলে ঘুম। তার সঙ্গে একটু কথাও বলতে পারছি না। কখন যে কথা বলব।’ তিনি যোগ করেন, ‘ওই দিন (২৮ মার্চ) আমি নিয়মিত শারীরিক চেকআপ করাতে হাসপাতালে এসেছিলাম। কিন্তু আসার পর আচমকা ডেলিভারির জন্য ভর্তি হতে হয়েছে। এ জন্য চিকিৎসকের পরামর্শে আমাদের আলাদা রাখা হচ্ছে। আমার ট্রিটমেন্টও চলছে।’   এরইমধ্যে সন্তানের ডাকনাম ঠিক করে ফেলেছেন মাহি-রকিব দম্পতি। এ প্রসঙ্গে মাহির স্বামী জানান, আমাদের ‘ফারিশতা’ নামে একটা রেস্তোরাঁ আছে। সেই নাম থেকে ‘তা’ বাদ দিয়েছি। আপাতত ছেলের ডাকনাম রেখেছি ফারিশ। পরে বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভালো নাম রাখা হবে।’ সন্তানের নাম প্রসঙ্গে কয়েক মাস আগেই মাহি জানিয়েছিলেন, ‘আমার মেয়ে হলে নাম রাখব ফারিশতা। ছেলে হলে, এখনও ঠিক করিনি।’ এদিকে মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। সন্তান জন্মের পরও নেটমাধ্যমে বেশ সক্রিয়ই আছেন তিনি। সন্তান জন্মের পর রাত না পোহাতেই ছেলেকে প্রকাশ্যে এনেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ গত বুধবার (২৯ মার্চ) রাতে অনুরাগীদের সঙ্গে নবজাতকের নতুন আরেকটি ছবি ভাগ করে নিয়েছেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘সুবাহানআল্লাহ, মাই লাইফলাইন।’ সঙ্গে যুক্ত করেছেন তিন জোড়া ভালোবাসার ইমোজি। প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। আইএ/ ৩০ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যে নামে ছেলেকে ডাকছেন মাহি-রকিব first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×