হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদের পর তিন দেশ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ এপ্রিল ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ০২ এপ্রিল – ঈদের পর তিনটি দেশ সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিলের শেষ সপ্তাহে টোকিও সফরের পরে বিশ্বব্যাংকের আমন্ত্রণে তার ওয়াশিংটন যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর পরপরই লন্ডনে রাজা চার্লসের সিংহাসন আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যেতে পারেন প্রধানমন্ত্রী। একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে একটি কূটনৈতিক সূত্র জানায়, গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীর টোকিও সফর স্থগিত করা হয়। যা পরবর্তীতে এপ্রিলে নির্ধারিত হয়। জাপান সফরের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল টোকিওর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সহযোগিতার ৫০ বছর উপলক্ষে ওয়াশিংটনে এক অনুষ্ঠানের আয়োজন করছে সংস্থাটি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘৫০ বছরের অনুষ্ঠান ঢাকায় একটি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেটিতে অংশ নিতে পারেননি। এবারের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেন।’

আগামী ৫ মে যুক্তরাজ্যে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যথোপযুক্ত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আরেকটি সূত্র।

এ বিষয়ে সূত্রটি জানায়, রাজা চার্লসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা বেশি। কারণ, ওয়াশিংটন গেলে তিনি যুক্তরাজ্য হয়ে ফিরে আসেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০২ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদের পর তিন দেশ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদের পর তিন দেশ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ এপ্রিল – ঈদের পর তিনটি দেশ সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিলের শেষ সপ্তাহে টোকিও সফরের পরে বিশ্বব্যাংকের আমন্ত্রণে তার ওয়াশিংটন যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর পরপরই লন্ডনে রাজা চার্লসের সিংহাসন আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যেতে পারেন প্রধানমন্ত্রী। একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে একটি কূটনৈতিক সূত্র জানায়, গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীর টোকিও সফর স্থগিত করা হয়। যা পরবর্তীতে এপ্রিলে নির্ধারিত হয়। জাপান সফরের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল টোকিওর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সহযোগিতার ৫০ বছর উপলক্ষে ওয়াশিংটনে এক অনুষ্ঠানের আয়োজন করছে সংস্থাটি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘৫০ বছরের অনুষ্ঠান ঢাকায় একটি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেটিতে অংশ নিতে পারেননি। এবারের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেন।’ আগামী ৫ মে যুক্তরাজ্যে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যথোপযুক্ত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আরেকটি সূত্র। এ বিষয়ে সূত্রটি জানায়, রাজা চার্লসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা বেশি। কারণ, ওয়াশিংটন গেলে তিনি যুক্তরাজ্য হয়ে ফিরে আসেন। সূত্র: বাংলা ট্রিবিউনএম ইউ/০২ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×