হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


কুমিল্লা, ১৬ এপ্রিল – ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আড়াই ঘণ্টা চেষ্টার পরে দুর্ঘটনার শিকার ট্রেন দুটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ডাবল লাইন থাকায় রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামমুখী লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। লাকসাম রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ইকবাল হোসেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে কু‌মিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থে‌কে ঢাকাগামী সোনার বাংলা এক্স‌প্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার কারণে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল হোসেন বলেন, কার ভুলে এই ঘটনা ঘটেছে; সেটা এখনই বলা যাচ্ছে না। ওই এলাকায় ডাবল লাইন থাকায় আমরা রেল চলাচল স্বাভাবিক করার কাজ করছি।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসানপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্য অনেককে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের উদ্ধার করে লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৬ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ১৬ এপ্রিল – ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আড়াই ঘণ্টা চেষ্টার পরে দুর্ঘটনার শিকার ট্রেন দুটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ডাবল লাইন থাকায় রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামমুখী লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। লাকসাম রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ইকবাল হোসেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে কু‌মিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থে‌কে ঢাকাগামী সোনার বাংলা এক্স‌প্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার কারণে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল হোসেন বলেন, কার ভুলে এই ঘটনা ঘটেছে; সেটা এখনই বলা যাচ্ছে না। ওই এলাকায় ডাবল লাইন থাকায় আমরা রেল চলাচল স্বাভাবিক করার কাজ করছি। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসানপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্য অনেককে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের উদ্ধার করে লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সূত্র: কালের কন্ঠআইএ/ ১৬ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×