হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুবাইয়ে সালমান খানকে তরুণীর বিয়ের প্রস্তাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৬ এপ্রিল – বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স তার ৫৮ ছুঁই ছুঁই। বলিউডের ভাইজান খ্যাত তারকা এই বয়সেও গ্ল্যামারস বয়ে যায় চিরকুমারের। আর পর্দায় অ্যাকশন কিংবা রোমান্টিক সিক্যুয়েন্সেও দুর্দান্ত তিনি।

ইন্ডাস্ট্রির সুপারহিট এই তারকার ব্যক্তিজীবনে একাধিকবার প্রেম এসেছে। তবে বহুবার প্রেম এলেও বিয়ের পিঁড়িতে কখনো বসা হয়নি। কিন্তু জীবনে কি শুধুই প্রেম এসেছিল, নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন? এবার প্রকাশ্যেই এক তরুণী চিৎকার করে বিয়ের প্রস্তাব দিলেন বিটাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলরকে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ভাইজানের এই ইস্যু এখন ‘টক অব দ্য টাউন’। মূলত ঈদে তারকার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা মুক্তি পেয়েছে। দুবাইতে এই সিনেমার প্রচারে গিয়েই বিয়ের প্রস্তাব পান তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠেন সালমান। তখন দর্শকাসন থেকে হঠাৎ করেই এক তরুণী চিৎকার করে বলেন, সালমান, মুঝসে শাদি করোগে? (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। তখনই অপর এক তরুণী ওই তরুণীকে থামিয়ে চিৎকার করে বলেন, না সালমান, বিয়ে করো না। কারও বিয়ে করা উচিত নয়। আর এতে অবশ্য সাড়া দেন বলি তারকা। জবাবে তিনি বলেন, ‘ঠিক ঠিক। একদম ঠিক।

তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ করণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই।

এদিকে সালমানের মুখে বিয়ে না করার কথা তাৎক্ষণিক ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। আর সেই ভিডিও এখন সোশ্যালে ভাইরাল।

আইএ/ ২৬ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুবাইয়ে সালমান খানকে তরুণীর বিয়ের প্রস্তাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুবাইয়ে সালমান খানকে তরুণীর বিয়ের প্রস্তাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৬ এপ্রিল – বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স তার ৫৮ ছুঁই ছুঁই। বলিউডের ভাইজান খ্যাত তারকা এই বয়সেও গ্ল্যামারস বয়ে যায় চিরকুমারের। আর পর্দায় অ্যাকশন কিংবা রোমান্টিক সিক্যুয়েন্সেও দুর্দান্ত তিনি। ইন্ডাস্ট্রির সুপারহিট এই তারকার ব্যক্তিজীবনে একাধিকবার প্রেম এসেছে। তবে বহুবার প্রেম এলেও বিয়ের পিঁড়িতে কখনো বসা হয়নি। কিন্তু জীবনে কি শুধুই প্রেম এসেছিল, নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন? এবার প্রকাশ্যেই এক তরুণী চিৎকার করে বিয়ের প্রস্তাব দিলেন বিটাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলরকে। ভাইজানের এই ইস্যু এখন ‘টক অব দ্য টাউন’। মূলত ঈদে তারকার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা মুক্তি পেয়েছে। দুবাইতে এই সিনেমার প্রচারে গিয়েই বিয়ের প্রস্তাব পান তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠেন সালমান। তখন দর্শকাসন থেকে হঠাৎ করেই এক তরুণী চিৎকার করে বলেন, সালমান, মুঝসে শাদি করোগে? (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। তখনই অপর এক তরুণী ওই তরুণীকে থামিয়ে চিৎকার করে বলেন, না সালমান, বিয়ে করো না। কারও বিয়ে করা উচিত নয়। আর এতে অবশ্য সাড়া দেন বলি তারকা। জবাবে তিনি বলেন, ‘ঠিক ঠিক। একদম ঠিক। তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ করণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই। এদিকে সালমানের মুখে বিয়ে না করার কথা তাৎক্ষণিক ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। আর সেই ভিডিও এখন সোশ্যালে ভাইরাল। আইএ/ ২৬ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×