হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুপ্তহত্যার ঝুঁকিতে মোহাম্মদ বিন সালমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন



রিয়াদ, ১৫ আগস্ট – দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় গুপ্তহত্যার ঝুঁকিতে রয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পোলিটিকো জানিয়েছে, জীবন নিয়ে শঙ্কায় থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের সালমান নিজেই জানিয়েছেন।মার্কিন কর্মকর্তাদের বরাতে পোলিটিকো জানিয়েছে, সালমান এ বিষয়টি নিয়ে কথা বলেছেন— কারণ তার মতে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।একটি বৈঠকে সালমান মার্কিন কর্মকর্তাদের মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কথা উল্লেখ করেন। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর ১৯৮১ সালে আনোয়ার সাদাত গুপ্তহত্যার শিকার হন।তবে ঝুঁকি শর্তেও ইসরায়েলর সঙ্গে চুক্তি করতে প্রস্তুত আছেন প্রিন্স সালমান। কারণ এ বিষয়টিকে সৌদি আরবের ভবিষ্যত হিসেবে দেখেন তিনি। যদিও দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে এখনো আপত্তি জানিয়ে আসছে।গত বছর ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়াই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার দ্বারপ্রান্তে ছিল সৌদি। ঠিক তখনই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর সৌদি নিজের অবস্থান পরিবর্তন করে। দেশটি যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি তারা ইসরায়েল-সৌদি সম্পর্ক চায় তাহলে সবার আগে অবশ্যই আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। নয়ত তাদের পক্ষে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হবে না।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৫ আগস্ট ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুপ্তহত্যার ঝুঁকিতে মোহাম্মদ বিন সালমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুপ্তহত্যার ঝুঁকিতে মোহাম্মদ বিন সালমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
[ad_1] রিয়াদ, ১৫ আগস্ট – দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় গুপ্তহত্যার ঝুঁকিতে রয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পোলিটিকো জানিয়েছে, জীবন নিয়ে শঙ্কায় থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের সালমান নিজেই জানিয়েছেন।মার্কিন কর্মকর্তাদের বরাতে পোলিটিকো জানিয়েছে, সালমান এ বিষয়টি নিয়ে কথা বলেছেন— কারণ তার মতে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।একটি বৈঠকে সালমান মার্কিন কর্মকর্তাদের মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কথা উল্লেখ করেন। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর ১৯৮১ সালে আনোয়ার সাদাত গুপ্তহত্যার শিকার হন।তবে ঝুঁকি শর্তেও ইসরায়েলর সঙ্গে চুক্তি করতে প্রস্তুত আছেন প্রিন্স সালমান। কারণ এ বিষয়টিকে সৌদি আরবের ভবিষ্যত হিসেবে দেখেন তিনি। যদিও দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে এখনো আপত্তি জানিয়ে আসছে।গত বছর ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়াই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার দ্বারপ্রান্তে ছিল সৌদি। ঠিক তখনই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর সৌদি নিজের অবস্থান পরিবর্তন করে। দেশটি যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি তারা ইসরায়েল-সৌদি সম্পর্ক চায় তাহলে সবার আগে অবশ্যই আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। নয়ত তাদের পক্ষে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হবে না।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৫ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×