হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে কারণে ৫ মে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ মে ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২ মে – বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি বাংলাদেশে আগামি শুক্রবার মুক্তি পাচ্ছে না। চলচ্চিত্রটি আগামি ১২ মে মুক্তি পাবে। কারণ সিনেমাটি এখনও বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি। যদিও এটাই মূল কারণ নয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমা সংগঠনগুলোর মোর্চা চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের প্রেক্ষিতেই জটিলতার মুখে পড়েছে ‘পাঠান’। এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মজার তথ্য হলো এই সংগঠনের ব্যানারেই ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তির জোর আবেদন করা হয় এবং তাতে সায় দেয় তথ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ৫ মে মুক্তির লক্ষ্যে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে মঙ্গলবার সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ‘পাঠান’। তবে বোর্ডের সদস্যরা এখনও সিনেমাটি দেখেননি। তাছাড়া কবে দেখবেন, সেই তারিখও চূড়ান্ত হয়নি।

সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু নিশ্চিত করেন, ৫ মে ‘পাঠান’ মুক্তি সম্ভব নয়। কেননা সিনেমাটি এখনও বোর্ডে প্রদর্শিত হয়নি।

খসরু বলেন, ‘বুধবার দুটি সিনেমার শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। তালিকায় ‘পাঠান’ নেই। এরপর বৃহস্পতিবার সরকারি ছুটি। ফলে সেদিন সেন্সর বোর্ড বন্ধ থাকবে। এরমধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয়ে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য।’

এই প্রযোজক ও চলচ্চিত্র নেতা আরও জানান, এক সপ্তাহ পিছিয়ে ‘পাঠান’ আগামী ১২ মে মুক্তি পেতে পারে।

‘পাঠান’ বিশ্বের শতাধিক দেশে মুক্তি পায় ২৫ জানুয়ারি। যা আয় করে এক হাজার ৫০ কোটি রুপি। এরমধ্যে সিনেমাটি প্রেক্ষাগৃহে ঝড় তুলে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মেও।

আইএ/ ২ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যে কারণে ৫ মে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যে কারণে ৫ মে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে কারণে ৫ মে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ মে ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ মে – বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি বাংলাদেশে আগামি শুক্রবার মুক্তি পাচ্ছে না। চলচ্চিত্রটি আগামি ১২ মে মুক্তি পাবে। কারণ সিনেমাটি এখনও বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি। যদিও এটাই মূল কারণ নয়। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমা সংগঠনগুলোর মোর্চা চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের প্রেক্ষিতেই জটিলতার মুখে পড়েছে ‘পাঠান’। এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু। মজার তথ্য হলো এই সংগঠনের ব্যানারেই ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তির জোর আবেদন করা হয় এবং তাতে সায় দেয় তথ্য মন্ত্রণালয়। জানা গেছে, ৫ মে মুক্তির লক্ষ্যে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে মঙ্গলবার সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ‘পাঠান’। তবে বোর্ডের সদস্যরা এখনও সিনেমাটি দেখেননি। তাছাড়া কবে দেখবেন, সেই তারিখও চূড়ান্ত হয়নি। সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু নিশ্চিত করেন, ৫ মে ‘পাঠান’ মুক্তি সম্ভব নয়। কেননা সিনেমাটি এখনও বোর্ডে প্রদর্শিত হয়নি। খসরু বলেন, ‘বুধবার দুটি সিনেমার শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। তালিকায় ‘পাঠান’ নেই। এরপর বৃহস্পতিবার সরকারি ছুটি। ফলে সেদিন সেন্সর বোর্ড বন্ধ থাকবে। এরমধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয়ে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য।’ এই প্রযোজক ও চলচ্চিত্র নেতা আরও জানান, এক সপ্তাহ পিছিয়ে ‘পাঠান’ আগামী ১২ মে মুক্তি পেতে পারে। ‘পাঠান’ বিশ্বের শতাধিক দেশে মুক্তি পায় ২৫ জানুয়ারি। যা আয় করে এক হাজার ৫০ কোটি রুপি। এরমধ্যে সিনেমাটি প্রেক্ষাগৃহে ঝড় তুলে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মেও। আইএ/ ২ মে ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যে কারণে ৫ মে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×