হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৭ মে – দখলকৃত পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর আল-জাজিরার।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলিদের ওপর হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুলকারেম শহরের কাছে নুর শামস শরণার্থী শিবিরে অভিযানের পর দুইজনের মরদেহ থাবেত সরকারি হাসপাতালে পৌঁছেছে।

বলা হয়েছে, নিহত দুইজনের বয়সই ২২ বছর। তাদের বুকে, ঘারে ও তলপেটে গুলি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই দুইজন ইসরায়েলিদের ওপর হামলার সঙ্গে জড়িত।

এর আগে ৪ মে ইসরায়েলি অভিযানে কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরও চার ফিলিস্তিনি। উত্তরাঞ্চলীয় নাবলুস শহরে ওই অভিযান চালানো হয়। সে সময়ও ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী।

সম্প্রতি বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টোর ডানপন্থি সরকার ও দেশের বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে গত ২২ এপ্রিল বিপুল সংখ্যক ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করে।

বিক্ষোভকারীদের দাবি, এ সংস্কার বাস্তবায়িত হলে সুপ্রিম কোর্টের রায়গুলো খুব সহজেই বাতিল করার ক্ষমতা পাবে নেসেট বা পার্লামেন্ট। অর্থাৎ, বিচারক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ ও যেকোনো আইনি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা পাবেন পার্লামেন্ট সদস্যরা।

চাপের মুখে মুখে গত মাসে বিচারব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে পিছু হটার ঘোষণা দিলেও, এখনো সংস্কার প্রস্তাব বাতিলের ঘোষণা দেননি তিনি। আর তাতেই সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৭ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৭ মে – দখলকৃত পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর আল-জাজিরার। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলিদের ওপর হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুলকারেম শহরের কাছে নুর শামস শরণার্থী শিবিরে অভিযানের পর দুইজনের মরদেহ থাবেত সরকারি হাসপাতালে পৌঁছেছে। বলা হয়েছে, নিহত দুইজনের বয়সই ২২ বছর। তাদের বুকে, ঘারে ও তলপেটে গুলি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই দুইজন ইসরায়েলিদের ওপর হামলার সঙ্গে জড়িত। এর আগে ৪ মে ইসরায়েলি অভিযানে কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরও চার ফিলিস্তিনি। উত্তরাঞ্চলীয় নাবলুস শহরে ওই অভিযান চালানো হয়। সে সময়ও ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টোর ডানপন্থি সরকার ও দেশের বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে গত ২২ এপ্রিল বিপুল সংখ্যক ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের দাবি, এ সংস্কার বাস্তবায়িত হলে সুপ্রিম কোর্টের রায়গুলো খুব সহজেই বাতিল করার ক্ষমতা পাবে নেসেট বা পার্লামেন্ট। অর্থাৎ, বিচারক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ ও যেকোনো আইনি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা পাবেন পার্লামেন্ট সদস্যরা। চাপের মুখে মুখে গত মাসে বিচারব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে পিছু হটার ঘোষণা দিলেও, এখনো সংস্কার প্রস্তাব বাতিলের ঘোষণা দেননি তিনি। আর তাতেই সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। সূত্র: জাগো নিউজএম ইউ/০৭ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×