হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চিটাগাং সার কারখানার উৎপাদন বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ মে ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ০৭ মে – স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন দেশের বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লি. (সিইউএফএল) এর উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকে গ্যাস সরবরাহ ঠিকভাবে না মেলায় সার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করে সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন,
এ ব্যাপারে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

সিইউএফএল সূত্র জানায়, সিইউএফএল পূর্ণ ক্ষমতায় চালু রাখতে দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। গ্যাসের চাপ এর চেয়ে কম থাকলে কারখানা চালু রাখা সম্ভব হয় না। গত শুক্রবার থেকে এই কারখানায় চাহিদার বিপরীতে গ্যাসের চাপ কমে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানার উ’ৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হন। গত দুই দিনেও স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় কারখানার উৎপাদন সচল করা যায়নি।

সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সার উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় দৈনিক কমপক্ষে ৩ কোটি টাকা লোকসান হচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির বছরে ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন। গ্যাস সঙ্কটসহ নানা জটিলতায় একাধিকবার কারখানার উৎপাদন বন্ধ থাকায় বিগত অর্থবছরে কারখানাটিতে প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়েছে। কিন্তু সে সময় প্রায় এক লাখ টন উৎপাদন কম হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ০৭ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চিটাগাং সার কারখানার উৎপাদন বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চিটাগাং সার কারখানার উৎপাদন বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ মে ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০৭ মে – স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন দেশের বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লি. (সিইউএফএল) এর উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকে গ্যাস সরবরাহ ঠিকভাবে না মেলায় সার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করে সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন,এ ব্যাপারে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে চিঠি দেওয়া হয়েছে। সিইউএফএল সূত্র জানায়, সিইউএফএল পূর্ণ ক্ষমতায় চালু রাখতে দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। গ্যাসের চাপ এর চেয়ে কম থাকলে কারখানা চালু রাখা সম্ভব হয় না। গত শুক্রবার থেকে এই কারখানায় চাহিদার বিপরীতে গ্যাসের চাপ কমে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানার উ’ৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হন। গত দুই দিনেও স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় কারখানার উৎপাদন সচল করা যায়নি। সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সার উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় দৈনিক কমপক্ষে ৩ কোটি টাকা লোকসান হচ্ছে। প্রসঙ্গত, চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির বছরে ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন। গ্যাস সঙ্কটসহ নানা জটিলতায় একাধিকবার কারখানার উৎপাদন বন্ধ থাকায় বিগত অর্থবছরে কারখানাটিতে প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়েছে। কিন্তু সে সময় প্রায় এক লাখ টন উৎপাদন কম হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: রাইজিংবিডিআইএ/ ০৭ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×